বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কলকাতায় ওমিক্রন, ৫০ শতাংশ দর্শক নিয়ে চালাতে হবে সিনেমা হল

করোনা এবং ওমিক্রনের আক্রমণ বেড়েই চলেছে ভারতের পশ্চিমবঙ্গে। দেশটির এই রাজ্যে জারি হয়েছে করোনাসংক্রান্ত একাধিক বিধি-নিষেধ। করোনা সংক্রমণ রুখতে একগুচ্ছ বিধি-নিষেধ জারি করেছে রাজ্য সরকার।

রবিবার সংবাদ সম্মেলন করেছেন মুখ্য সচিব হরিকৃ্ষ্ণ দ্বিবেদী। নতুন করে কভিড সংক্রমণ হওয়ার কারণে বেশ কিছু বাংলা ও হিন্দি ছবির মুক্তি অনিশ্চয়তার মধ্যে ছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি সিনেমা হল, যেমন সিঙ্গেলপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা রাখা যাবে।

বিধি-নিষেধ মেনে খোলা থাকবে সিনেমা হল। প্রতিটি সিনেমা হল, যেমন সিঙ্গেলপ্লেক্স বা মাল্টিপ্লেক্স ৫০ শতাংশ দর্শক নিয়ে রাত ১০টা পর্যন্ত খোলা থাকতে পারবে। তবে সিনেমা হল মালিকদের উদ্দেশে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন মাস্ক ছাড়া দর্শকদের হলে প্রবেশ করতে না দেন। সমস্ত কভিড প্রটোকল মেনে সিনেমা হলে প্রবেশ করতে হবে দর্শকদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com