বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বছরের শুরুতেই পরীমণির উপহার

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির নতুন সিনেমা ‘মুখোশ’ মুক্তি পাবে আগামী ২১ জানুয়ারি। চলতি বছর এটিই হবে নায়িকার মুক্তি পাওয়া প্রথম সিনেমা। আর এই সিনেমা নিয়ে তার আবেগ এবং ভালোবাসাটাও একটু বেশিই।

২ জানুয়ারি (রবিবার) রাজধানীর বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে মুক্তি দেওয়া হয় সিনেমার টাইটেল গান।

সেখানে উপস্থিত ছিলেন পরীমণি। এসময় তিনি বলেন, ‘হ্যাপি নিউ ইয়ার। শুভ সন্ধ্যা। সবাইকে তো আর বাসায় বাসায় গিয়ে গিফট করা সম্ভব না। কিন্তু প্রত্যাশা তো থাকেই প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পাবার বা দেওয়ার। আমার ভক্ত, দর্শক ও আপনারা (সাংবাদিক) যারা আছেন তাদের জন্য এ গানটা বা কাজটা আমার তরফ থেকে নতুন বছরের উপহার। আমি আশা করবো, এটি সবার পছন্দ হবে।’

 ছবি: সংগৃহীত

‘মুখোশ’ পরিচালনা করেছেন নবাগত পরিচালক ইফতেখার শুভ। এতে পরীমণির চরিত্রের নাম সোহানা। তিনি একজন ক্রাইম সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন।

এছাড়া সিনেমাটিতে সুপারস্টারের ভূমিকায় রোশন ও নেতা চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও আছেন আজাদ আবুল কালাম, রাশেদ মামুন অপু, ইরেশ যাকের, প্রাণ রায় প্রমুখ।

পরিচালক ইফতেখার শুভ জানান, আগামী ২১ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে এর ট্রেলার প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com