বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঢাকায় এলেন, গাইলেন-নাচালেন বলিউডের বাদশা

বলিউডের জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী বাদশাহ ঢাকার এক ব্যবসায়ী পরিবারের এক সদস্যের গায়ে হলুদের অনুষ্ঠানে পারফর্ম করেছেন।

রোববার (২ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে সে গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানে এক ঘণ্টার বেশি সময় অতিথিদের গান শুনিয়েছেন বাদশা। তাঁর গানে নেচেছেন অতিথিরা।

ওই আয়োজনে বাদশাহ ছাড়াও ভারতের প্রকৃতি কক্কর, সুকৃতি কক্কর ও আস্থা গিলও অংশ নিয়েছেন বলে জানা গেছে। বাদশাহসহ তাঁদের পারফর্ম করার ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে।

বাদশাহ ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে ব্যান্ড ‘মাফিয়া মান্দির’-এ সংগীত কর্মজীবন শুরু করেন। তবে, ২০১২ সালে তিনি হানি থেকে আলাদা হন। এরপর ২০১৮ সালে বাদশাহ ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিনে ভারতের ৬৩তম ধনী তারকা হিসেবে তালিকাভুক্ত হন। তিনি প্রথম ভারতীয় শিল্পী হিসেবে ইউটিউবে মাত্র ২৪ ঘণ্টায় ৭৫ মিলিয়ন ভিউ’র রেকর্ড ভাঙেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com