বুধবার, ০১ Jul ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আমিশাকে বিয়ের প্রস্তাব কংগ্রেস নেতার পুত্রের!

বলিউড অভিনেত্রী আমিশা পাটেলকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দিলেন কংগ্রেসের প্রয়াত নেতা  আহমেদ প্যাটেলের ছেলে ফয়সল প্যাটেল। টুইটারে তিনি এ প্রস্তাব দেন। অবশ্য এর কিছুক্ষণ পরে সেই টুইট মুছেও ফেলেছেন তিনি। তবে এরই মধ্যে সেই টুইট নিয়ে নেট দুনিয়ায় আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, বেশ কয়েকদিন ধরেই আমিশা ও ফয়সলের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল বলিউডে। বিভিন্ন পার্টি থেকে হাই প্রোফাইল অনুষ্ঠান সব জায়াগায় একসঙ্গে দেখা গেছে দুজনকে। তবে  এই সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি তারা।

গত ৩০ ডিসেম্বর ফয়সালের জন্মদিনে টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন আমিশা। টুইটে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন ডার্লিং। ভালোবাসি। এই বছর খুব ভালো করে কাটাও’। তাদের একসঙ্গে কোলাজ করা ছবিও শেয়ার করেন অভিনেত্রী। কিছুক্ষণ পরে রিটুইট করে ফয়সাল লেখেন, ‘অবশেষে তোমায় সবার সামনে প্রপোজ করছি… তুমি কি আমায় বিয়ে করবে?’

তবে এই টুইটের আমিশা কোনও উত্তর দেওয়ার আগেই সেই টুইট মুছে ফেলেন ফয়সল। কিন্তু ততক্ষণে টুইটের স্ক্রিনশট নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com