বুধবার, ০১ Jul ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
বেশ কিছুদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল মা হতে যাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্র অভিনেত্রী কাজল আগারওয়াল। যদিও সরাসরি এ ব্যাপারে কিছুই জানাননি তিনি। এবার সেটি স্বীকার করে নিলেন তার স্বামী গৌতম কিচলু।
বছরের শুরুতেই ঘরে নতুন অতিথি আসার ইঙ্গিত দিলেন তিনি। ইনস্টাগ্রামে কাজলের সঙ্গে তোলা ছবি পোস্ট করে গৌতম লেখেন, ‘আমরা তোমার দিকে তাকিয়ে রয়েছি ২০২২।’ পোস্টে এক অন্তঃসত্ত্বা মহিলার ইমোজি জুড়ে দেন গৌতম।
সরাসরি নয়, বরং একটু সাসপেন্স বজায় রেখেই যেন কাজলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানালেন তিনি।
উল্লেখ্য, ২০২০ সালের ৩০ অক্টোবর ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে বিয়ের বন্দনে আবদ্ধ হন কাজল আগারওয়াল।