বুধবার, ০১ Jul ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সুশান্তের ভেরিফায়েড প্রোফাইল থেকে ‘পোস্ট’ কে করল?

হাত-পা ঠাণ্ডা হয়ে এসেছিল নবম শ্রেণির ছাত্রী প্রিয়ার। প্রিয় অভিনেতার সোশ্যাল মিডিয়া থেকে নতুন বছরের শুভেচ্ছা! এটাও কি সম্ভব? তিনি যে আর নেই। যদিও পোস্টের শেষ লাইনটি চোখে পড়তেই বুঝতে পারল সব। চোখ ফেটে কান্না এলো তাঁর…

বছরের প্রথম দিনে শুধু প্রিয়ার সঙ্গেই নয়, সুশান্ত সিং রাজপুত ভক্তদের একটা বড় অংশের সঙ্গেই ঘটেছে এমনটা। তাঁর মৃত্যুর প্রায় দেড় বছর পর সুশান্তের ফেসবুক পেইজ থেকে লেখা হয়, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা’। কে করেছেন ওই পোস্ট? করেছেন সুশান্তের দিদি, শ্বেতা সিং কীর্তি। সুশান্তের মৃত্যুর পর যিনি সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় ‘ভোকাল’ ছিলেন। শ্বেতা জানিয়েছিলেন, তাঁর ভাইয়ের হয়ে ভাইয়ের ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছেন তিনিই।

কমেন্ট বক্সে দেখা গিয়েছিল মিশ্রপ্রতিক্রিয়া। শ্বেতাকে দুষেছিলেন কেউ কেউ। আবার কেউ কেউ দগদগে ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করেছিলেন খানিক এভাবেই। লিখেছিলেন, ‘তা-ও তুমি ছিলে বলে সুশান্তের স্টেটাস আপডেটের নোটিফিকেশন এলো।’ পাল্টা আরেকজনের অভিমানী বক্তব্য, ‘কী দরকার ছিল সবটা মনে করিয়ে দেওয়ার। কী দরকার ছিল লেখার- সুশান্তের হয়ে শুভেচ্ছা জানাচ্ছ।’

২০২০-এর ১৪ জুন মুম্বাইয়ের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। তিনি আত্মহত্যা করেছিলেন নাকি লুকিয়েছিল অন্য কোনো রহস্য তা নিয়ে তদন্ত এখনো চলছে। ভক্তরা ভোলেননি তাঁকে। ভোলেননি পর্দার ‘ধোনি’-কে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com