শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তিশা-ফারুকীর ঘর আলো করে ‘দেবদূত’

কন্যাসন্তানের মা-বাবা হলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে এই সন্তান জন্ম দেন এই অভিনেত্রী। নবাগতের ছবিসহ নিজের ফেসবুকে পোস্ট করেন তিশা।

অভিনেত্রী তাঁর স্ট্যাটাসে জানিয়েছেন, তিনি এবং সন্তান সুস্থ আছেন। একই সঙ্গে মেয়ের নাম প্রকাশ করেন তিনি। এই ‘দেবদূত’কে ইলহাম নুসরাত ফারুকী নামে ডাকার জন্য অনুরোধ করেন তিনি। একই সঙ্গে ডাক্তার সংযুক্তা সাহাকে তাঁর সেবার জন্য ধন্যবাদ জানান তিশা।

এদিকে নিজের ফেসবুক পেজে মা-মেয়ের ছবি দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন ইলহামের বাবা মোস্তফা সরয়ার ফারুকী।

২০১০ সালে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিয়ে হয়। এরপর গেল এক দশকে এই তারকা দম্পতির সবচেয়ে বেশিবার শোনা প্রশ্ন সম্ভবত—কবে সন্তান হবে? অবশেষে বহুল প্রতীক্ষিত সুখবর দিলেন ফারুকী-তিশা।

এর আগে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিশার বেবিবাম্পের ছবি পোস্ট করে আগত সন্তানের খবর জানান ফারুকী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com