বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঐন্দ্রিলা স্লিম হয়েছেন, প্রশংসা অংকুশের মুখে

সিরিয়ালে অভিনয় করতেন যখন, শরীর ছিল তাঁর অন্য রকম। ছবিতেও কিন্তু খুব একটা পারফেক্ট ফিগারে ধরা দেননি অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। অভিনয়গুণ সবটা ছাপিয়ে গিয়েছে বরাবরই। কিন্তু বেশ কিছু ছবির কারণে ও মনের আনন্দে স্লিম হয়েছেন ঐন্দ্রিলা। ৫-৬ কিলোগ্রাম নয়, ৯ থেকে ১৫ কেজি কমিয়ে ফেলেছেন ডায়েট ও এক্সারসাইজ করে। বিরাট পরিবর্তন এসেছে তাঁর। যা দেখে শুধু প্রেমিক, বন্ধু, প্রিয়জনরা নন… বাকরুদ্ধ হয়েছেন অনুরাগীরাও।

সম্প্রতি দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সেখান থেকে ছবি করেছেন পোস্ট। দেখা যাচ্ছে, বিছানায় শুধু একটি বড় সাইজের কালো টি-শার্ট পরে আছেন ঐন্দ্রিলা। ছবিটি তুলেছেন অঙ্কুশ নিজেই। ক্যাপশনে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। লিখেছেন, ‘একজন সুন্দরী রেগে গেলে তাঁকে আরো সুন্দর লাগে। আমি ফটোতে ওর চেহারা নিয়ে ভাবিত নই…, আমি আমার ছবি তোলার গুণের জন্য গর্বিত। কিন্তু মজা বাদ দিয়ে বলতে চাই, আমি তোমার এই পরিবর্তনে সত্যি সত্যি গর্বিত।’

দিন দুই আগের ঘটনা, দার্জিলিংয়ের ম্যাল রোডে দাঁড়িয়ে চিকেন মোমো খাচ্ছিলেন অঙ্কুশ। কিন্তু কিছুতেই মোমোতে কামড় বসাতে পারছিলেন না। সামনেই পুলিশি পাহাড়ি – মাস্ক নামালেই সতর্কবার্তা ধেয়ে আসছিল তাঁদের দিকে, হুইসেল বাজিয়ে মানুষকে সতর্ক করছে পাহাড়ি পুলিশ। ভিডিওতে মজা করে সেই কথাও বলেছেন অঙ্কুশ।

তারই মধ্যে এক মজার ঘটনা ঘটে যায়। অঙ্কুশকে চিনে ফেলেন কিছু পথচলতি মানুষ। সঙ্গে সঙ্গে তাঁরা দাঁড়িয়ে পড়েন। প্রিয় অভিনেতাকে চোখের সামনে দেখলে যেমনটা হয় আর কি। মুহূর্তের মধ্যে অঙ্কুশকে ঘিরে ধরেন সবাই। সেলফি তোলার আয়োজন শুরু হয়। অভিনেতাও স্বতঃস্ফূর্তভাবে মোবাইলের প্রথমা লেন্সের সামনে দাঁড়িয়ে পড়েন। সেটাই একটা ফ্রেম হয়ে যায়। সেই ভিডিওর পেছনে ব্যক্তি কিন্তু ঐন্দ্রিলা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com