বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

যেকোনো মূল্যে প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনবই : নিপুণ

‘একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমার অবস্থা ভালো করতে পারবেন। তিনি যত দিন এফডিসিতে না আসবেন সিনেমার কোনো উন্নতি হবে না। তাই নির্বাচনে জয়ী হয়ে যেকোনো মূল্যে প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনব।’

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এফডিসিতে আলাপকালে এমন কথা বলেন নিপুণ। তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি। আমার প্যানেলের সভাপতি ইলিয়াস কাঞ্চন সাহেব।’

কেন নির্বাচনে অংশ নিচ্ছেন জানতে চাইলে নিপুণ বলেন, ‘করোনার শুরুতে খুব কাছে থেকে দেখেছি এই সেক্টরে অনেক সমস্যা আছে। সমিতিগুলোর মধ্যে দ্বন্দ্ব। এসব দ্বন্দ্ব দূর করতে নতুন নেতৃত্ব দরকার। সবাইকে কাজে ফেরাতে চাই।’

নিপুণ বলেন, ‘ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরবের মতো তারকা শিল্পীরা সবাই আমরা একসাথে নির্বাচনে অংশ নিচ্ছি। প্রত্যেকে একেকজন আলাদা আলাদা ফিগার এবং যোগ্য।’

নিপুণ আরো বলেন, ‘আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর কাছে যাব। তাঁকে এফডিসির সমস্যাগুলো জানাব। এ জন্য যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আর এই নেতৃত্বের দিক থেকে আমরা মনে করি আমাদের প্যানেল জয়ী হওয়া উচিত।’

২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ ছাড়াও আরেকটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিশা সওদাগর ও জায়েদ খান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com