বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

‘এক বছর বেড়ে যাওয়াকে আগে এমন আশীর্বাদের মতো মনে হয়নি’

৩২ বছর পূর্ণ করলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। শনিবার ৮ জানুয়ারি জন্মদিন উপলক্ষে ইন্সটাগ্রাম জুড়ে অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি। করোনা আক্রান্ত হয়ে এবার আইসোলশনে থেকে জন্মদিন পালন করছেন টলিউডের এই নায়িকা।

নুসরাতের জন্মদিনকে ঘিরে সবচেয়ে স্পেশাল বার্তাটি দিয়েছেন যশ। ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের বেড়াতে যাওয়ার একটি মুহূর্তের ছবি পোস্ট করে নুসরাতকে জন্মদিনে উইশ করেছেন। সেই সাথে উইশ করেছেন নুসরাতের আদরের বনুয়া মিমি চক্রবর্তী।

অভিনেত্রী-সাংসদ বর্তমানে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। জন্মদিনে নুসরাত নিজে মিডনাইট সেলিব্রেশনের একটি ছবি পোস্ট করেছেন। কেকের পিছনে হাসি মুখে বসে আছেন তিনি। কেকে লেখা হ্যাপি বার্থডে নয়না। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘এক বছর বয়স বেড়ে যাওয়াকে আগে কখনও এমন আশীর্বাদের মতো মনে হয়নি.. মন ভরা শুধুই কৃতজ্ঞতা।’

গত বছরের মাঝামাঝি সময়ে সামনে আসে নুসরাত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেই থেকে তাকে ঘিরে নানা জল্পনা নানা আলোচনা চলেছে। কিন্তু সব সময়ে মুখ বন্ধ রেখেছেন নুসরাত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com