বুধবার, ০১ Jul ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ফেনীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কনসার্টে জেমস

ছোট-বড় নৌকা আর দৃষ্টিনন্দন সাজে সেজেছে পুরো মাঠ। ভবনের দেয়াল, সড়ক ও আশপাশের গাছগাছালিতে বর্ণিল আলোতে ছেয়ে গেছে। লাল-সবুজসহ নানা রঙের বাতির আলোয় ঝলমল করছে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারি কলেজ, ফেনী সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয় ও পৌরসভা ভবন। সোমবার ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জমকালো এ আয়োজন করছে ফেনী পৌর আওয়ামী লীগ।

ফেনী সরকারি কলেজের ভবনে বাহারি রঙের আলোয় তৈরি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর এলইডি ছবি সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে। গত দুই দিন ধরে সন্ধ্যার পর উৎসবের আমেজে পরিবার-পরিজন নিয়ে দেখতে আসছেন অনেকে।

১০ জানুয়ারি সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত গান-নাচে মেতে উঠবে দর্শকরা। গানের তালে-সুরের ছন্দে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীত তারকা রকস্টার গুরু নগরবাউলখ্যাত জেমস। নগরবাউল ছাড়া সঙ্গে আরো থাকছেন হাসান (আর্ক), ফেরদৌস-পূর্ণিমা, ওমর সানী-মৌসুমী, ব্যাচেলর পয়েন্টের কাবিলা, শুভ, পাশা ও হাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

আয়োজকরা জানান, খোলা আকাশের নিচে ফেনী সরকারি কলেজের ভবনের সামনেই স্থাপন করা হয়েছে ৩০ আর ৪০ ফুট বিশিষ্ট মঞ্চ। প্রতিদিনই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী আয়োজনের তদারকি করছেন। তিনি জানান, মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বিজয়ের সুবর্ণ জয়ন্তী, নতুন বছর আর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিনে এ কনসার্ট বাড়তি মাত্রা যোগ করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com