বুধবার, ০১ Jul ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শিল্পী সমিতির নির্বাচন করছি না: নাঈম-শাবনাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলে চমক হিসেবে থাকছেন নব্বই দশকের সুপারহিট জুটি নাঈম-শাবনাজ। এমন গুঞ্জন উঠেছে, এমনকি তারা এই প্যানেলের হয়ে প্রকাশ্যে নির্বাচনে অংশ নিবেন বলেও এফডিসিতে চর্চা হচ্ছিল। কিন্তু এ সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন নাঈম-শাবনাজ নিজেরাই। আজ রবিবার তারা জানান, নির্বাচনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা তাদের নেই।

নাঈম-শাবনাজের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ দুই প্যানেল থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে কারও পক্ষেই ভোটে অংশ গ্রহণ করবেন না তারা।

নাঈম বলেন, ‘দুই প্যানেলই আমাদের খুবই প্রিয়। ইলিয়াস কাঞ্চন সভাপতি হিসেবে দাঁড়িয়েছেন এটা শুনে খুবই ভালো লেগেছে। আশা করি দুই প্যানেল থেকে যোগ্যদেরই শিল্পীরা নির্বাচন করে নিবেন।’ নাঈম আরও জানান, ‘আমরা এখন ঢাকায় অবস্থান করি না। টাঙ্গাইলে থাকি। নির্বাচন করার শারিরীক অবস্থাও নেই।’

এর আগে গত ৭ নভেম্বর নাঈমের শরীরে অস্ত্রোপচার করা হয়। এখনও চিকিৎসকের পরামর্শেই চলতে হচ্ছে তাকে। দুই মেয়েকে নিয়ে টাঙ্গাইলে বসবাস করছেন তিনি।

উল্লেখ্য, নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয় ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে। ১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পায় ছবিটি। এর পর থেকে সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে এ জুটি। অন্যদিকে নায়ক-নায়িকার ব্যক্তিগত বোঝাপড়ার জায়গাটাও পোক্ত হতে থাকে। ‘বিষের বাঁশি’ ছবির সময়ে এসে প্রেমে জড়ান দুজন। ১৯৯৪ সালে হঠাৎ বিয়ে করে ফেলেন তারা। এ বছর ২৭ পেরিয়ে ২৮ বছরে পড়েছে তাদের সংসার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com