বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পরীমনির সঙ্গে কবরেও যেতে চান শরীফুল

পরীমনি মা হচ্ছেন এ খবর এখনও পুরনো হয়নি। কেননা সন্তানের বাবা শরীফুল রাজের উচ্ছ্বাস এখনো থামেনি। কিভাবে প্রণয় থেকে পরিণয়? শরীফুল রাজ এ প্রসঙ্গে কালের কণ্ঠকে বলেন, ‘আসলে গিয়াস উদ্দিন সেলিমের শুটিং সেটে আমাদের আলাপ গাঢ় হয়। ধীরে ধীরে একটা ভালো লাগা তৈরি হয়, সেই ভালো লাগা হয়তো ভালোবাসায় পরিণত হয়, এর পরেই আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই।’

শরীফুল রাজ বলেন, পরীমনি কখনোই আমাকে ছেড়ে যাবে না, আমিও  যাবো না। আমাদের দুজনের কবরটাও একসঙ্গে হবে।’

সোমবার দুপুরে রাজের ফেসবুক থেকে একটি ছবি পোস্ট করা হয়। শরীফুল রাজ সেখানে লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী।’ শরীফুল রাজ জানালেন বিয়ের অনুষ্ঠান করবেন বেশ করেই। আপাতত অনাগত সন্তানের জন্য আমাদের অপেক্ষা ও পরীমনির পরিচর্যার বিষয়টি লক্ষ্য রাখতে হবে।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘গুণীন’ চলচ্চিত্রের মাধ্যমে রাজ-পরীর পরিচয়। যতোটুকু জেনেছি, শুটিং সেটেই তারা একে অন্যের প্রেমে পড়েন। সেই সময়েই তারা নাকি বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। আমরা অবশ্য এ বিষয়ে তখন কিছুই জানতাম না।

শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায় ‘গুনিন’ সিনেমার শুটিং চলাকালীন পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে। যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’। তারআগে পরীর জন্মদিনের পার্টিতেও রাজের সঙ্গে পরীর গল্প তৈরি হয়।

নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি চলচ্চিত্রে পরীমনি নাম নিয়ে ২০১৫ সালে নামার পর দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। ইতোমধ্যে ৩০ টির কাছাকাছি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এদিকে শরীফুল রাজ আইসক্রিম চলচ্চিত্রের মাধ্যমে শোবিজে আলোচনায় আসেন। ন ডরাই চলচ্চিত্রের মাধ্যমে সমালোচকদের দৃষ্টি কাড়েন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com