বুধবার, ০১ Jul ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নতুন সংসারে মা হচ্ছেন ন্যানসি

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। একটি ভিডিও পোস্ট করে এমনটাই আভাস দিয়েছেন এই সংগীত তারকা।

ফেসবুকে সেই ভিডিওটির ক্যাপশানে ন্যান্সি স্বামী মহসিন মেহেদীকে অভিন্দন জানিয়ে লিখেছেন, একটি নতুন ঘটনা ঘটতে যাচ্ছে যা একান্তই তোমার নিজস্ব।

এ বিষয়ে নিশ্চিত হতে ন্যানসিকে ফোন দেওয়া হলে তাঁর নিয়মিত নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে ন্যান্সির একটি ঘনিষ্ট সূত্র তাঁর মা হতে যাওয়ার খবর নিশ্চিত করেছেন।

গত বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে তৃতীয় বিয়ে করেন ন্যান্সি। স্বামী মহসিন মেহেদী বর্তমানে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি।

দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে আনতে এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান। ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। এই দুই সংসারে ন্যানসির দুই কন্যা সন্তান আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com