বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সিনেমা মুক্তি পেলে ধারণা পাল্টে যাবে : আরিফিন শুভ

‘নূর’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা; প্রশংসা যেমন পাচ্ছেন, তেমনি লুক নিয়ে সিনেমার গল্প সম্পর্কে ধারণা নিচ্ছেন।

তবে আরিফিন শুভ বলছেন- দর্শকের এসব ধারণা বদলে যাবে সিনেমা মুক্তি পেলেই। আরিফিন শুভ বলেন, ‘অনেকেই পোস্টার দেখে নানা ধরনের মন্তব্য করছেন। গল্প সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন ধারণা করছেন। তবে এটুকুই বলতে পারি, সিনেমা মুক্তি পেলে সব ধারণা পাল্টে যাবে।’

সিনেমা প্রসঙ্গে শুভ আরো বলেন, ‘সিনেমাটি প্রেমের গল্প। আমি যে নূর চরিত্রে অভিনয় করছি, এমন চরিত্রে দর্শকরা আমাকে আগে কখনো দেখেননি।’

গেল বছরের সেপ্টেম্বরে পাবনা সদরে ‘নূর’ সিনেমার দৃশ্য ধারণ শুরু করা হয়। সেটি শেষ হয় নভেম্বর মাসে। এই সিনেমার লুকের জন্য গেল বছরের নভেম্বর মাস থেকে নিজের চুল কাউকে দেখাচ্ছেন না এই নায়ক।

সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। শাপলা মিডিয়ার প্রযোজনায় তরুণ পরিচালক রায়হান রাফি পরিচালনা করেছেন ‘নূর’ সিনেমাটি। সিনেমাটির নির্বাহী প্রযোজকও নায়ক শুভ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com