বুধবার, ০১ Jul ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সারপ্রাইজ আসবে বুঝতে পারছি

জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার জন্মদিন আজ। কদিন আগেই পার করেছেন বিবাহবার্ষিকী। আসছে নতুন গান। এই তারকার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

জন্মদিন…

দর্শকের ভালোবাসার জন্যই শিল্পী হয়েছি। সেই ভালোবাসা টের পাই বিশেষ বিশেষ দিনে। তাই জন্মদিন আসার কয়েক দিন আগে থেকেই অনেকে শুভেচ্ছা জানানো শুরু করে। জন্মদিন পার হওয়ার পরেও শুভেচ্ছাবার্তা থামে না। আমার খুব ভালো লাগে। চেষ্টা করি প্রতিটি শুভেচ্ছার উত্তর দিতে। জন্মদিনে বিশেষ কোনো আয়োজন করি না। তবে আমার স্বামী প্রতিবারই জন্মদিনে আমাকে সারপ্রাইজ দিতে চেষ্টা করে। কিন্তু কোনো দিন সফল হয় না। আমি টের পেয়ে যাই। এবারও সে কিছু একটা করার পরিকল্পনা করছে। আমি একটু একটু আঁচ করতে পারছি। তবে তাকে এখনই কিছু বলছি না, আমি জেনে গেছি জানলে মন খারাপ করবে।

বিবাহবার্ষিকী…

এখন গান নিয়ে অনেক ব্যস্ততা। নিয়মিত নতুন গানের রেকর্ড করছি। পাশাপাশি প্রায় প্রতি রাতেই কনসার্ট থাকছে। তাই ১ জানুয়ারি বিবাহবার্ষিকী চলে গেলেও তা নিয়ে কিছু করতে পারিনি। জন্মদিনে আমার স্বামী সারপ্রাইজ দিতে ব্যর্থ হলেও এবার বিবাহবার্ষিকীতে ঠিকই চমকে দিয়েছে। যেদিন বিবাহবার্ষিকী ছিল, সেদিন আমাকে কোনো গিফটই দেয়নি। শুধু খাওয়াদাওয়া হয়েছে। আমি মনে মনে ভেবেছিলাম, আমাকে কিছুই দিল না! শুধু খাওয়াদাওয়া দিয়েই মন ভোলাল! কিন্তু কদিন পরে ঠিকই পেলাম সারপ্রাইজ গিফট। আমি নূপুর পরতে বড্ড বেশি ভালোবাসি। প্রথমে কেনা পায়েল, তারপর রুপার নূপুর। এরপর সোনার। ৪ বছর আগে আমার সেই সোনার নূপুর চুরি হয়ে যায়। তারপর আর নূপুর পরা হয়নি। সেটি মনে রেখে সাগর আমাকে এনিভার্সারি গিফট দিয়ে দিল। কত খুশি হয়েছি বলে বোঝাতে পারব না। বিষয়টা আসলে উপহার পাওয়ার জন্য নয়। হৃদয় দিয়ে ভালোবাসাটুকু হৃদয়ে ধারণ করে বুঝে নেওয়া বড় বিষয়। আল্লাহর কাছে শুকরিয়া যে আমাকে হৃদয় দিয়ে বুঝে নেওয়া সঙ্গী দিয়েছে।

নতুন গান…

নতুন বছরের প্রথম যে গানে কণ্ঠ দিলাম, সেটি এন আই বুলবুলের লেখা। ‘একদিন কাঁদবা তুমি’ শিরোনামের গানটির সুর করেছেন ফারুক শিমুল, সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। নতুন বছরের প্রথম গানটি সত্যি দারুণ হয়েছে।  কথা ও সুর দুটোই সবার ভালো লাগবে। আশা করছি, সবার জন্য উপভোগ্য একটি গান হবে। কদিন আগে আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে আমার আর নাফির গাওয়া ‘মিষ্টি কথা কও’ গানটি। দেশের ৬৪ জেলার কথা নিয়ে মজার গানটি কোনো বুস্টিং ছাড়াই দেড় লাখের মতো ভিউ হয়েছে।

দায়িত্ববোধ…

শিল্পীর দায়িত্ববোধের জায়গা থেকে সাফিয়া ফাউন্ডেশন গড়ে তুলেছি। সেখান থেকে সাধ্যমতো অসহায় মানুষকে সহায়তা করি। এবার শীতে ব্যস্ততার কারণে বস্ত্র বিতরণ করতে পারিনি। ২০ তারিখের পর মধ্যরাতে বের হয়ে যাদের সত্যি দরকার এমন মানুষদের নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com