বুধবার, ০১ Jul ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আফজালের ছবিতে তানভীর

মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনকে কেন্দ্র করে ‘মানিকের লাল কাঁকড়া’ ছবিটি নির্মাণ করছেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন। শুরুতে ছবিটির সংগীত পরিচালক হিসেবে কাজের প্রস্তাব পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক। এই প্রস্তাবই ছিল তার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। তার ওপর যখন সেই চলচ্চিত্রে অভিনয়েরও সুযোগ তৈরি হয়, সেটা আরও বড় প্রাপ্তি আকারে ধরা দেয়। উচ্ছ্বসিত তানভীর তারেক বললেন, ‘এটা একেবারেই কাকতালীয় ঘটনা। আফজাল ভাইয়ের চলচ্চিত্রে শুরুতে দুটি গান নিয়ে কথা হয়। একটি গান গল্পের প্রয়োজনে, যা ছবির নায়িকা পর্দায় ঠোঁট মেলাবেন। অন্যটি পুরো ছবির একটি থিম ট্র্যাক। হাতে অল্প সময় ছিল। তাই প্রাথমিকভাবে একটা রাফ ট্র্যাক তৈরি করে আফজাল ভাইকে পাঠাই। তিনি কিছু কারেকশন দিলে আমি আবার পাঠাই। ‘দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে’র এই রবীন্দ্রসংগীতটি জনশ্রুত নয়, তারপরও নির্মাতা গল্পের প্রয়োজনে এই গান পছন্দ করেন। তার আইডিয়া অনুযায়ী গিটারের ওপরেই গানটি তৈরি করে অণিমা রায়কে দিয়ে গাওয়াই।’ অভিনয়ের প্রসঙ্গ উঠতেই তানভীর তারেক বলেন, ‘এটা আমার জন্য সারপ্রাইজিং ছিল। আফজাল ভাই আমাকে শুধু বললেন, আগামীকাল শ্যুটিং। তুমি কি গিটারটা নিয়ে আসতে পারবে? তার অনুরোধ ফেলতে পারিনি। একজন মিউজিশিয়ানের চরিত্রে অভিনয় করব, টেনশনে ছিলাম।’ ‘মানিকের লাল কাঁকড়া’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস ও সোহানা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com