শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহিত

একজন সাবেক প্রতিমন্ত্রী এবং ৬ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে আজ সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ একাদশ জাতীয় সংসদের ১৬তম ও ২০২২ সালের প্রথম অধিবেশনের প্রথম কার্য দিবসে এ শোক প্রস্তাব উত্থাপন করেন।
যাঁদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়েছে তারা হলেন, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমদ খান, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন হাজারী, সাবেক  গণপরিষদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক মো. হানিফ, সাবেক পূর্ব  পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক ভাষা সৈনিক অ্যাডভোকেট গোলাম হাসনায়েন নান্নু, সাবেক সংসদ সদস্য চৌধুরী আকমল ইবনে ইউসুফ,  সাবেক সংসদ সদস্য মো. আহাদ মিয়া এবং সাবেক সংসদ সদস্য শাহাদত হোসেন চৌধুরী।
তাঁদের মৃত্যুতে জাতীয় সংসদ  থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
এছাড়া, সংসদ সচিবালয়ের কর্মচারী আবদুল হাইয়ের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
শোক প্রস্তাবে একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, কুমিল্লা আওয়ামী লীগের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান, একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা শহীদজায়া মুশতারী শফী, সংসদ সদস্য এস এম শাহজাদার মাতা ছকিনা খানম, দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটু এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলির মৃত্যুতে মহান সংসদ  থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
এছাড়া, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যে সকল ডাক্তার, স্বাস্থ্যকর্মী, প্রশাসন-পুলিশের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী,  ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য সরকারি-বেসরকারি কর্মচারী মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করেছে।
শোক প্রস্তাবে ঢাকা থেকে বরগুনাগামী ‘এমভি অভিযান-১০’ নামক লঞ্চে অগ্নিকা-ের ঘটনায় হতাহত, মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হতাহত, ভারতের তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় হতাহত এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।
পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গ্রহণ করা হয়।
মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে সংসদে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের হাফেজ রুহুল আমীন মাদানী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com