বুধবার, ০১ Jul ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অভিনেত্রী শিমুর স্বামী ও তাঁর বন্ধুকে নিয়ে অভিযানে পুলিশ

ঢালিউড অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৪৫) মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামী সাখাওয়াত আলী নোবেল এবং তাঁর বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে সোমবার দিবাগত রাতে র‌্যাব তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে আটক করে। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁদের কাছ থেকে একটি গাড়ি উদ্ধার করা হয়েছে, গাড়িটিতে রক্তের চিহ্ন আছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করে অভিযান চালাচ্ছে পুলিশ। দুপুর ২টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার এই হত্যার তদন্ত এবং এর ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, এ ঘটনায় নিহত শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল এবং তাঁর বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার বেশ কিছু আলমত ও তথ্য পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। তিনি জানান, সোমবার রাতেই শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে কলাবাগান থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com