বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘ঢাকা ড্রিম’

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের আসর চলছে বেশ ভালোভাবেই। স্পর্শ করেনই করোনা আবহ। ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন মঙ্গলবার। মঙ্গলবার সারাদিন নির্ধারিত ভেন্যুগুলোতে চলবে বিভিন্ন দেশের সিনেমা। এদিন দর্শক দেখতে পারবেন প্রসূন রহমানের পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’।

সন্ধ্যা ৭টায় ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ‘ঢাকা ড্রিম’ দেখতে পারবেন দর্শক। আভ্যন্তরীন বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় ঢাকামুখি প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত ‘ঢাকা ড্রিম’।

ছবিতে আয়নাল ফকির নামের রহস্যময় এক অন্ধ ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এছাড়াও এতে গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু, শাহাদাত হোসেন, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, আবদুল্লাহ রানা, হিন্দোল রায়, শাহরিয়ার সজীব, নাইরুজ সিফাত, ইকবাল হোসেন, সুজাত শিমুল, আরশ খান, সায়মা নীরা‌ এবং প্রয়াত এসএম মহসীন সহ আরো অনেকে। চলচ্চিত্রটির সংগীতায়োজনে রয়েছেন বরেন্য শিল্পী কুমার বিশ্বজিৎ।

দেশের দর্শকদের কাছে সবচেয়ে প্রতীক্ষিত বিভাগটি ‘বাংলাদেশ প্যানোরমা। এবছর এই বিভাগে মোট ৯টি সিনেমা নির্বাচিত হয়েছে।

এ শাখায় দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি। এরমধ্যে ‘ঢাকা ড্রিম’ ছাড়াও আছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’ এবং শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’ ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com