বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যে কারণে আবারও বিয়ের অনুষ্ঠান করছেন পরীমণি-শরিফুল রাজ

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও মডেল-চিত্রনায়ক শরিফুল রাজ। এ বছর ১০ জানুয়ারি বিয়ে ও মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমণি ও রাজ।

এদিকে ২১ জানুয়ারি, শুক্রবার জানা গেল আবারও বিয়ের আয়োজন করছেন তারা। এদিন রাতে বেশ ঘটা করে হলুদ সন্ধ্যার আয়োজন করেন এই জুটি। এরপর শুক্রবার রাতেই সোশ্যাল মিডিয়ায় রাজ-পরী দম্পতির গায়েহলুদের ছবি শেয়ার করেন নির্মাতা রেদওয়ান রনি। সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি। সেখানে শুভ কামনায় ভেসেছেন দুই তারকা। এরপর রাজ ও পরী নিজেরাই ছবি শেয়ার করেন। জানা গেছে, রনি ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও চয়নিকা চৌধুরী। ছিলেন রাজ-পরী পরিবারের নিকট স্বজনরা। আজ শনিবার তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে যাচ্ছেন।

আবারও কেন বিয়ে? এমন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে জানতে চাইলে শরিফুল রাজ দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা গোপনে বিয়ে করেছিলাম। অনেকেই জানতেন না। এবার তাই ঘটা করে অনুষ্ঠানের আয়োজন করছি। এর বাইরে কিছু নয়।’

পরীমণি বলেন, ‘সেদিন আমাদের বিয়েটা হয়েছিল গোপনে। আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকেই জানতেন না। বলতে গেলে অনেকটা পুতুলের বিয়ের মতো। এবার দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হচ্ছে আমাদের বিয়ের আয়োজন। শুক্রবার রাতে গায়েহলুদের অনুষ্ঠান করেছি, আজ শনিবার বিয়ে।’

গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ সিনেমার সেটে প্রেমে পড়েন পরীমনি ও শরিফুল রাজ। তার কয়েকদিন পরেই ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com