বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

একাধিকবার স্থগিত, নতুন করে ‘আরআরআর’র মুক্তির দিন ধার্য

গতবছর ৭ জানুয়ারী এ সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ বিধিনিষেধের কারণে মুক্তির তারিখটি পিছিয়ে দেওয়া হয়। এবার নির্মাতারা আরআরআর’র জন্য দুটি নতুন তারিখ ঘোষণা করেছেন।

চলতি বছরের ১৮ মার্চ অথবা ২৮ এপ্রিল মুক্তি পেতে পারে সিনেমাটি। বহুল প্রতীক্ষিত আরআরআর সিনেমার মুখ্য ভূমিকায় রয়েছেন- রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট এবং অজয় দেবগন। এটি প্রযোজনা করেছেন ডি.ভি. ভি. দানয়া।

আরআরআর’র নির্মাতা তার সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্ট-এর মাধ্যমে জানিয়েছে যে, “যদি দেশে মহামারী পরিস্থিতি ভালো হয়ে যায় এবং সমস্ত সিনেমা হল পূর্ণ ক্ষমতায় কাজ করার জন্য খুলে যায়, তবে ১৮ মার্চ সিনেমাটি মুক্তি দিতে প্রস্তুত তারা। অন্যথায়, আরআরআর মুক্তি পাবে ২৮ এপ্রিল।

আরআরআর সিনেমার গল্প লিখেছেন কেভি বিজয়েন্দ্র প্রসাদ। ৪০০ কোটি রুপির মেগা-বাজেটে তৈরি সিনেমাতে রাম চরণ এবং জুনিয়র এনটিআর যথাক্রমে মুক্তিযোদ্ধা আলুরি সীতারামন রাজু এবং কোমারাম ভীমের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া আলিয়া ভাট এবং অজয় দেবগনকে ক্যামিও চরিত্রে দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com