বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বক্স অফিসে আবারো শীর্ষে ‘স্পাইডারম্যান’

গত সপ্তাহান্তে দ্বিতীয় অবস্থানে থাকার পর, এই সপ্তাহে ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’ শীর্ষে ফিরে এসেছে। সনির এই সুপারহিরো মুভিটি, মুক্তির পরের ষষ্ঠ সপ্তাহান্তে, আবার প্রথম অবস্থান দখল করেছে। বর্তমানে এটি বিশ্বে, ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল সিনেমাগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে।

উত্তর আমেরিকায় এই সপ্তাহে, এই সিনেমাটি ১ কোটি ৪১ লাখ ডলার আয় করেছে বলে রোববারের এক স্টুডিও হিসেব বলছে। বিশ্বব্যাপী এর আয় এখন পর্যন্ত ১৭০ কোটি ডলার। এর ফলে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ও ‘দ্যা লায়ন কিং’ এর মোট আয়কেও এটি ছাড়িয়ে গেছে। উত্তর আমেরিকায় ৭২.১ কোটি ডলার আয় করে, এটি এখন সেখানকার চতুর্থ ব্যবসা সফল সিনেমা।

এক সপ্তাহ আগে মুক্তি পাওয়া ‘স্ক্রিম’ এর আয়, এই সপ্তাহে আগের তুলনায় ৫৯% কমে যায়, যা কোনো হরর সিনেমার জন্য বেশ স্বাভাবিক ব্যাপার। দ্বিতীয় সপ্তাহান্তে এই সিনেমাটির আনুমানিক ১ কোটি ২৪ লাখ ডলারের টিকিট বিক্রির সম্ভাবনা রয়েছে। প্যারামাউন্টের পরিবেশন করা এই সিনেমাটি, এই পর্যন্ত ৫ কোটি ১৩ লাখ ডলার আয় করেছে।

আগে থেকে প্রদর্শিত হতে থাকা সিনেমাগুলোকে, এই সপ্তাহান্তে খুব একটা সমস্যা পোহাতে হয়নি। এই শুক্রবার নতুন মুক্তি পাওয়া দুইটি সিনেমাই তুলনামূলকভাবে কম পরিচিত। পিয়ার্স ব্রসনান অভিনিত ‘দ্যা কিংস ডটার’ একটি কল্পকাহিনী, যেটি ২০১৪ সালে শ্যুটিং শেষের পর থেকে, এখনো পর্যন্ত মুক্তির অপেক্ষায় ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com