বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জাদুঘরে সংরক্ষিত হলো রাজ্জাকের ব্যবহৃত জিনিসপত্র

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ছিলেন আব্দুর রাজ্জাক। অভিনয়ের জন্য পেয়েছেন নায়করাজ উপাধি। শুধু কি উপাধি, অভিনয়ের জন্যই বাঙালির হৃদয়ে দাগ কেটে রয়েছেন আজও। ৮০তম জন্মদিনে এই নায়কের ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের উপস্থিতিতে রোববার রাজ-পরিবারের পক্ষে ছেলে অভিনেতা সম্রাট রাজ্জাকের ব্যবহৃত ব্লেজার, চশমা, পাঞ্জাবি ও ক্যাপ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামের জন্য হস্তান্তর করেন।

সম্রাট জানিয়েছেন, ‘‘ করোনার কারণে পারিবারিকভাবে কোন আয়োজন করা হচ্ছে না এবার। তবে পরিবারের পক্ষ থেকে ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে রাখার জন্য আব্বুর ব্যবহৃত কিছু সামগ্রী দিয়েছি। আর্কাইভের এই উদ্যোগটি বেশ প্রশংসনীয়।’’

রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। জন্মস্থান কলকাতায় সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন এবং ১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এর পরের ইতিহাস সবার জানা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com