বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সামান্থার নতুন

দক্ষিণী সিনেমার প্রথম সারির নায়িকা সামান্থা রুথ প্রভু। ফ্যামিলি ম্যান ২ ওয়েব সিরিজের তার অভিনয় দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

এরপর আইটেম গানে মাতালেন সামান্থা। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার  তিন মিনিটের আইটেম গানের  জন্য পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। ‘ও আন্তাভা’-র গানটি দর্শকপ্রিয়তার পর এবার নতুনভাবে বলিউডের আইটেম গানেও দেখা যেতে পারে তাকে।

ভারতীয় গণমাধ্যমের খবর, সব কিছু ঠিক থাকলে করণ জোহর প্রযোজিত ‘লাইগার’ সিনেমার একটি আইটেম গানে দেখা যেতে পারে সামান্থাকে। সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেভরাকোন্ডা। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন তিনি। পরিচালক পুরী জগন্নাথ, প্রযোজক চার্মি কাউর এবং করণ জোহর এই সিনেমায় সামান্থার একটি বিশেষ গান রাখতে চাইছেন। তবে কাজটি করবেন কিনা এ নিয়ে মুখ খোলেননি সামান্থা।

বলে রাখা ভালো, ‘পুষ্পা’য় আইটেম গানটির আগেও দ্বিধাদ্বন্দ্বে ছিলেন সামান্থা। পরবর্তীতে আল্লু অর্জুনের অনুরোধে রাজি হন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com