বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আনুশকার সঙ্গে নেটফ্লিক্স-অ্যামাজনের ৪৬৫ কোটি টাকার চুক্তি

শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ সিনেমায় অভিনয়ের পর থেকে সিনে পর্দায় নিজেকে গুটিয়ে রেখেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে নিজের প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মজ’ চালু রেখেছেন তিনি; যেটি ২০১৩ সালে ভাই কর্নেশ শর্মাকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন এই অভিনেত্রী।

নতুন খবর হচ্ছে, স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও অ্যামাজনের সঙ্গে অন্তত আটটি প্রকল্পে কাজ করছে আনুশকা শর্মার প্রযোজনা প্রতিষ্ঠান।

এই তথ্য মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে নিশ্চিত করেছেন আনুশকা শর্মার ভাই কর্নেশ শর্মা। নেটফ্লিক্সের মুখপাত্রও নিশ্চিত করেছেন, দ্রুতই এই প্রজেক্টের তিনটি কাজ তাঁদের প্ল্যাটফর্মে দেখানো হবে। তবে এ প্রসঙ্গে কোনও তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে অ্যামাজন।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ মাসে প্রায় আটটি সিনেমা ও সিরিজ নির্মাণের জন্য ৫৪ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৪৬৫ কোটি টাকা) চুক্তি সেরেছে বিশ্বজুড়ে জনপ্রিয় দুই স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যে চুক্তির বিস্তারিত আপাতত গোপন রাখা হয়েছে।

তবে এই প্রজেক্টের একটি কাজ হচ্ছে ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের গল্প নিয়ে আনুশকা শর্মা অভিনীত ‘চক্র এক্সপ্রেস’ সিনেমা, যেটির ব্যাপারে নেটফ্লিক্স এরই মধ্যে নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com