বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অসম প্রেম-বিয়ে নিয়ে যা বললেন নিলয়

বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে খ্যাতি অর্জন করেন নিলয়। সেখানেই বন্ধুত্ব হয় আরেক উঠতি মডেল ও নায়িকা আনিকা কবির শখের সাথে।বন্ধুত্ব থেকে পরিণয় এবং তা থেকেই ২০১৬ সালে বিয়ে করেন তারা। তবে বছর-খানেক পর বিবাহবিচ্ছেদ ঘটে শখ-নিলয়ের।

এরপর ২০২১ সালে তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করে ঘরে আনেন নিলয়। তাদের বিয়ের ছবি বেশ ধুমধাম করেই প্রচারিত হয় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশংসায় ভাসেন এ জুটি তবে সেইসাথে সাইবার বুলিংয়ের শিকারও হতে হয় নিলয় ও তার নববধূকে। তবে এসব নিয়ে খুব একটা ভাবেন না নিলয়। তার মতে তারকা হলেও তিনি সাধারণ মানুষ। তাই আর পাঁচটা মানুষের মতো তাদেরও দ্বিতীয় বিবাহ হওয়াটা খুব অস্বাভাবিক নয়।
এদিকে নিলয় আর তার স্ত্রী হৃদি বেশ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের ছবি থেকে শুরু করে টিকটক সবখানেই থাকে ভক্তদের আনাগোনা। এসব বেশ এনজয় করেন নিলয়-হৃদি। এমনটাই সময় সংবাদকে জানিয়েছেন নিলয়। বয়সে ছোট মেয়ের সাথে প্রেম ও বিয়ে করা প্রসঙ্গে নিলয় বলেন, এটা ঠিক অসম প্রেম নয়। আমার স্ত্রী আমার ১৫ বছরের ছোট। এসব নিয়ে আমাদের কোনো মাথাব্যাথা নেই।

সর্বশেষ ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় আনিকা কবির শখের বিপরীতে দেখা গিয়েছিল নিলয়কে। বর্তমানে টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি ইউটিউব নাটকে অভিনয় ও প্রযোজনা নিয়ে ব্যস্ত আছেন সুদর্শন এই অভিনেতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com