বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পরীমণি আর খুকুমণিদের লেলিয়ে দেওয়া হচ্ছে: সুলতান মনসুর

পত্রিকা খুললেই পরীমণি, খুকুমণি, আর দীপু মনিদের কাহিনি দেখলে বাংলাদেশের বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম হতাশ হয় বলে মনে করছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর।

তিনি বলেছেন, ‘নতুন প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া জাতীয় কর্তব্য। কিন্তু পত্রিকা খুললেই পরীমণি, খুকুমণি, আর দীপু মনিদের কাহিনি দেখলে বাংলাদেশের বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম হতাশ হয়। লেলিয়ে দেওয়া হচ্ছে পরীমণি আর খুকুমণিদের। কাদের নেতৃত্ব দূষিত হয়? সমাজ দূষিত হয়? এটি একটি ষড়যন্ত্র।’

বৃহস্পতিবার জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে গতকাল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক অনশন ভাঙান শিক্ষার্থীদের।

এ প্রসঙ্গ টেনে সুলতান মনসুর বলেন, জাফর ইকবাল গিয়ে অনশন ভাঙিয়েছেন? সেখানে রাজনৈতিক নেতৃত্ব ছিলেন না? জাফর ইকবালকে সেখানে পাঠানোর জন্য সংসদ নেত্রী সেই ব্যবস্থা করেছেন নিশ্চয়ই।

তিনি আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এ বিশ্বাস থাকলে জনগণকে নিয়েই এগোতে হবে। রাজনীতিবিদের নিয়েই রাজনীতিকে এগিয়ে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com