বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গতানুগতিক কাজ করতে চাইনি

পদ্মাপুরান’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন সাদিয়া আফরিন মাহি। নতুন কাজ ও অন্যান্য বিষয় নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত

এই সময়…

ভালো আছি। সময়টা বেশ ভালো যাচ্ছে। নতুন কাজ শুরু করতে যাচ্ছি। আমার সন্তান ছোট বলে তেমন কাজ করছি না। তারপরও দুটি বিজ্ঞাপনে করেছি। ইভান মনোয়ারের দুটি ফিকশনে কাজ করার কথা রয়েছে।

নতুন কাজ…

নতুন কাজটা নিয়ে বলার আগে বলতে চাই, পরিচালক ইভান মনোয়ারের সঙ্গে আমার পরিচয় তিন বছর ধরে। গত তিন বছর ধরেই তার সঙ্গে প্রজেক্ট করার বিষয়ে কথা চলছিল। সে যে গল্প পছন্দ করছিল সেটা আমার হয়তো ভালো লাগছিল না।

আবার গল্প পছন্দ হলে আমি সময় দিতে পারছিলাম না। এর ভেতরে আমি সিনেমা করলাম, আমার বাচ্চা হলো। সব মিলিয়েই ওর সঙ্গে কাজ করব করব করে আর করা হচ্ছিল না। এবার ব্যাটেবলে মিলে যাওয়ায় কাজটা করছি। আর গল্পটা ভিন্ন ধরনের। গতানুগতিক কাজ করতে চাইনি কখনো। এ কারণে আলাদা ধাঁচের সিনেমা করেছি। ওই জায়গা থেকে ইভানের নতুন গল্পটা আমাকে টানে।

আমি তাকে বলি আমি যেভাবেই হোক প্রজেক্টটা করব।

সিনেমায় সাড়া…

আমার প্রথম ছবি রাশিদ পলাশের ‘পদ্মাপুরান’ মুক্তি পেয়েছে গত বছরের শেষের দিকে। এখনো রেসপন্স পাচ্ছি। এতটা আশা করিনি। খুব ভালো রেসপন্স পেয়েছি।

অভিজ্ঞতা…

‘পদ্মাপুরানে’ কাজ করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। শ্যুটিংয়ের প্রয়োজনে চুলও ফেলে দিতে হয়েছিল। স্বাভাবিকভাবেই চুল ফেলতে অনেক খারাপ লেগেছিল। কিন্তু কাজটা তো করতে হবে। তো সব মিলিয়ে দুঃখ-কষ্ট ছাপিয়েই চুলটা ফেলে দিতে হয়েছে।

মেয়ের নাম…

মেয়ের নাম ‘পদ্মা’ রাখার কারণ হচ্ছে ‘পদ্মাপুরান’ ছবিতে প্রেগন্যান্ট মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সিনেমা রিলিজের আগে বাস্তবেও প্রেগন্যান্ট হয়েছি। আবার সিনেমা রিলিজের যে ডেট দেওয়া ছিল আমার মেয়ের ডেলিভারি ডেটও ওইটাই ছিল। সব মিলিয়েই মেয়ের নাম ‘পদ্মা’ রেখেছি। পরিবারের অন্যরাও স্বাভাবিকভাবেই নিয়েছেন নামটি। যদিও পরিবারের অন্যরা একেক নামে ডাকে আমার মেয়েকে।

৭ বছরের জার্নি…

ক্যারিয়ারের ৭ বছরের জার্নি খুবই ভালো ছিল। নিজেকে আমি খুবই লাকি বলব। আমাকে খুব বেশি স্ট্রাগল করতে হয়নি। ৭ বছর অনেক সময়। কিন্তু তেমন বাধা বিপত্তি অতিক্রম করতে হয়নি। আমি যা করতে চেয়েছি করতে পেরেছি। আমি র‌্যাম্পে হেঁটেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, উপস্থাপনা করেছি। সিনেমাও করলাম। সামনে আরও কাজ করতে যাচ্ছি। সব মিলিয়ে ক্যারিয়ারের জার্নি খুব ভালোই বলব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com