বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মোশাররফের দুই ছবি ও এক সিরিজ

নিভৃতে একের পর এক দারুণ সব কাজ করে যাচ্ছেন দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কারণ তিনি কাজটাকেই সবচেয়ে প্রাধান্য দেন। অহেতুক আলোচনা তার একদম পছন্দ নয়। তাইতো তিনি শুধু তখনই আলোচনায় আসেন যখন তার কাজ দর্শকের সামনে আসে। দর্শক মুগ্ধতার সঙ্গে প্রিয় অভিনেতার গুণকীর্তন করে।  যারা মোশাররফ করিমের ভক্ত তারা জানেন, এখন এই অভিনেতা আগের মতো মাসে ১৫টি টিভি নাটকে অভিনয় করেন না। নাটকের সংখ্যা কমিয়ে দিয়েছেন। তবে অনেকের মতো একেবারে নাটকবিমুখও নন তিনি। কদিন আগেই ইউটিউবে তার অভিনীত ‘ওলট পালট’ নাটকটি ছিল ১ নম্বর ট্রেন্ডিংয়ে। শুধু খ- নাটক নয়, তিনি ধারাবাহিক নাটকেও কাজ করছেন! গত ডিসেম্বর থেকে বাংলাভিশনে প্রচারিত হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘বউ দৌড়’। ভালোবাসা দিবসের নাটকেও অল্প বিস্তর দেখা যাবে এই অভিনেতাকে।

তবে তিনি এখন বেশি ব্যস্ত সিনেমা নিয়ে। ওয়েব সিরিজের কাজও করছেন বেছে। শুধু দেশ নয়, কলকাতায় করা প্রথম ছবি ‘ডিকশনারি’র সফলতার পর সেখানেও তার চাহিদা বেড়েছে। সম্প্রতি কলকাতার নতুন ছবিতেও যুক্ত হয়েছেন এই মেধাবী তারকা।

মোশাররফ করিম এখন ‘বিলডাকিনি’ ছবির শ্যুটিং করেছেন। এ ছবিতে তাকে দেখা যাবে মাঝির চরিত্রে। ছবিটির শ্যুটিং হয়েছে নওগাঁ জেলার আত্রাইয়ে। প্রিয় অভিনেতাকে এক নজর দেখার জন্য হাজারো মানুষের প্রতিদিন ভিড় করত বলে জানালেন মোশাররফ করিম। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই ছবির শ্যুটিং নিয়ে বারবার বিপত্তি দেখা দেয়। প্রযোজক ও পরিচালকের মধ্যে গল্পের পরিবর্তন ও অর্থ নিয়ে মতভেদ দেখা দেয়। অবশেষে মূল পরিচালক মনজুরুল ইমলামকে বাদ দিয়ে নীরবেই শ্যুটিং শুরু হয়। নতুন পরিচালক যুক্ত হয়েছেন ফজলুল কবীর। এ ছবিতে মোশাররফ করিমের সহ-অভিনেত্রী কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্ণো মিত্র। তিনিও বাংলাদেশে এসে কাজ করে গেছেন। মোশাররফ করিম বলেন, ‘বিলডাকিনির গল্প দারুণ। চরিত্রটি ভালো লাগায় সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছি। ২৫ জানুয়ারি পর্যন্ত শিডিউল দেওয়া। এ সময়ের মধ্যেই সিনেমাটির আমার অংশের দৃশ্য শেষ হওয়ার কথা।’ শ্যুটিংয়ের আগেই ছবিটির গান প্রস্তুত করা হয়েছে। একটি গান গেয়েছেন নিশিতা বড়ুয়া। এ বছর ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া মোশাররফ অভিনীত অনুদানের ছবি ‘মুখোশ’ মুক্তির তালিকায় রয়েছে।

এই অভিনেতার ক্যারিয়ারে গত বছর যুক্ত হয় নতুন পালক ‘মহানগর’। তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ছিল এটি। এতে ওসি হারুন চরিত্রে অভিনয় করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আলোড়ন তোলেন মোশাররফ। মহানগরের পর মোশাররফ নিজেও যেন অনেকটা আত্মবিশ্বাস পেয়েছেন! সিরিজটির দ্বিতীয় সিজন নির্মাণের প্রস্তুতি চলছে। তবে এরই মধ্যে আরেকটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন তিনি। ‘ড্রাইভার’ নামের এ ওয়েব সিরিজ বানিয়েছেন ইফতেখার চৌধুরী। শ্যুটিং, সম্পাদনাসহ যাবতীয় প্রস্তুতি শেষ। এ মাসের শুরুর দিকেই ‘ড্রাইভার’ আসবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে। মোট ৩ পর্বে মুক্তি পাবে সিরিজটি। ‘ড্রাইভার’ ওয়েব সিরিজে মোশাররফের সঙ্গে আছেন মাহিয়া মাহি। এ দুই তারকা এবারই প্রথম এক হয়েছেন সিরিজটির মাধ্যমে। গত বছরের নভেম্বরে রাজধানীর অদূরে ধামরাইয়ে ‘ড্রাইভার’-এর শ্যুটিংয়ে অংশ নেন তারা। মোশাররফ করিম বলেন, ‘যে চরিত্রে কাজ করেছি, তাতে অভিনয়ের পর্যাপ্ত সুযোগ ছিল। সবাই মন দিয়ে কাজ করেছেন। সব মিলে ভালো একটি সিরিজ দর্শকেরা দেখতে পাবেন, এটা নিশ্চিত।’

এদিকে, এই প্রথমবার এক ছবিতে কাজ করতে চলেছেন বাংলাদেশ ও কলকাতার অন্যতম সেরা দুই অভিনেতা মোশাররফ করিম ও ঋত্বিক চক্রবর্তী। নবীন পরিচালক মণীশ বসুর নতুন ছবি ‘গু কাকু- দ্য পটি আঙ্কল’ নামের ছবিটি মূলত সোশ্যাল স্যাটায়ার। পরিচালক জানিয়েছেন, ‘একজন প্রান্তিক মানুষ, তার অনুপস্থিতি কীভাবে সমগ্র সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে, সেটা উঠে আসবে ছবিতে। সে যেন হ্যামেলিনের বাঁশিওয়ালা হয়ে ফিরে আসে। সে ফেরার পর বোঝা যায় সমাজের ধনী-দরিদ্র, শ্রেণিভেদ নির্বিশেষে সবার কাছে সে কতটা প্রয়োজনীয়। এই ‘গু কাকু’-র আসা এবং না-আসায় যে সংকট তৈরি হয়েছিল সেটা সমাজের সব স্তরের মানুষের জন্য চূড়ান্ত অবস্থায় পৌঁছায়। মানুষ পারলে এলাকা ছেড়ে চলে যায়। এই সংকট ধনী-দরিদ্র-মধ্যবিত্ত সবার। আর তা নিয়েই ছবিটি।’ ‘গু কাকু’ চরিত্রেই থাকছেন মোশাররফ করিম। ‘নবকুমার শিকারি’ নামক একটি ইন্টারেস্টিং চরিত্রে ঋত্বিক চক্রবর্তী। তাকে ভেবেই নাকি পরিচালক এই চরিত্রটি লিখেছেন। আর ঋত্বিকের স্ত্রীর চরিত্রে অপরাজিতা ঘোষ। আরও অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, জয়ী দেবরায়, পায়েল মুখোপাধ্যায়, অমিত সাহা, বিশ্বজিৎ সরকার ও মিশকা হালিমকে। ছবির কাহিনী মূলত নয়ের দশকের প্রেক্ষাপটে। সব ঠিক থাকলে ২৪ ফেব্রুয়ারি থেকে শ্যুটিং শুরু হবে বলে জানালেন মোশাররফ করিম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com