বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

একই ফ্রেমে দোয়া আর প্রার্থনা

লতা মঙ্গেশকরের শেষযাত্রায় শাহরুখের প্রার্থনা

ভারতের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর রোববার (৬ ফেব্রুয়ারি) প্রয়াত হন। এই খবর ছড়িয়ে পড়ার পরই মন খারাপ দেশ-বিদেশের লতার ভক্তদের। বলিউডও সারা দিন ডুবে ছিল লতার স্মৃতিতেই। সেজন্যে শেষকৃত্যে হাজির হয়েছিলেন বলিউডের একাধিক তারকা। তার মধ্যে বিশেষ করে নজর কেড়েছেন শাহরুখ খান।

রোববার ভারতের মুম্বাইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরকে শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন শাহরুখ খান। সঙ্গে ছিলেন তার ম্যানেজার পূজা দাদলানি। এ সময় দুজনকেই একসাথে দোয়া এবং প্রার্থনা করতে দেখা যায়। নিমেষে সেই ছবি ভাইরাল হয়ে যায়।

ছবিতে দেখা গিয়েছে, শাহরুখ দুহাতে ‘দুয়া’ করার কায়দায় আল্লাহর কাছে প্রার্থনায় মগ্ন। অন্যদিকে, তার ম্যানেজার পূজা হাতজরো করে শ্রদ্ধা জানাচ্ছেন লতাজিকে। প্রার্থনার কায়দা আলাদা হলেও শ্রদ্ধা জানানোর ভাষা যে আলাদা নয় তাই যেন বার বার ফুটে উঠছে এই ছবিতে। লতার কন্ঠস্বর যে গোটা দেশকে বেঁধে রাখতে পারে তা ফের প্রমাণ করে দিল শাহরুখ ও পূজার এই ছবি।

এদিন শিবাজি পার্কে ভারতরত্নকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের মতো বিশিষ্ট রাজনীতিবিদরা। শাহরুখ খান, শচীন তেন্ডুলকর, আমির খান, রণবীর কাপুর, জাভেদ আখতার, শ্রদ্ধা কাপুরদের মতো বিভিন্ন ক্ষেত্রের তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন গুণমুগ্ধরাও।

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের করোনা শনাক্তের পর গত ৯ জানুয়ারি দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যুবরণ করেন ৯২ বছর বয়সী এই কণ্ঠশিল্পী।

অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ৩৫টিরও বেশি ভারতীয় ভাষায় গান গেয়েছিলেন তিনি। তবে কেবল ভারতেই নয়, বিশ্বের অনেক দেশে পারিবারিক নাম হয়ে উঠেছিলেন। ৭৩ বছরেরও বেশি সময় ধরে লতা মঙ্গেশকর তার জাদুকরি কণ্ঠে প্রায় ৩০ হাজারের বেশি গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন।

তিনি ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্ডোরে শাস্ত্রীয় সংগীত ব্যক্তিত্ব ও থিয়েটার শিল্পী পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ও শেবান্তির ঘরে জন্মগ্রহণ করেন।

এফএইচ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com