বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লতার মৃত্যুর খবর জানেন না সন্ধ্যা

টানা চার সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জীবনের ইতি টানলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হলেও আর বাড়ি ফেরা হল না তার।

এদিকে মৃত্যুর শেষ যাত্রায় যখন লতা মঙ্গেশকর তখনও জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। গত ২৭ জানুয়ারি জানা গিয়েছিল তারও করোনায় আক্রান্ত হওয়ার খবর। যদিও বর্তমানে করোনামুক্ত বর্ষীয়ান এই অভিনেত্রী, তবে শারীরিকভাবে খুবই দুর্বল তিনি। আর তাই তো লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ জানানো হয়নি সন্ধ্যা মুখোপাধ্যায়কে।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, ‘ওনাকে লতা মঙ্গেশকরের খবরটা জানানো হয়নি কারণ শারীরিকভাবে উনি এখনও শক্ত নন। নিজের সমসাময়িক শিল্পীর মৃত্যুর ধাক্কা সামলানো ওনার জন্য মুশকিল হয়ে যাবে’।

অনেকে বলেন লতা মঙ্গেশকরের সঙ্গে নাকি তীব্র রেষারেষির সম্পর্ক ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। কিন্তু সেই গুজব উড়িয়ে এক সাক্ষাতকারে সন্ধ্যা জানিয়েছিলেন, পরস্পরের খুব ঘনিষ্ঠ বন্ধু তারা। পাঁচের দশক থেকে শুরু হওয়া সেই সম্পর্কের বাঁধন কোনদিন ছেঁড়েনি।

একসঙ্গে বহু গানে গলা মিলিয়েছেন দুজনে। শিল্পী হিসাবে পরস্পরের প্রতি অগাধ শ্রদ্ধা তাদের। লতা মঙ্গেশকরের প্রয়াণের ধাক্কা যাতে কোনভাবেই না পান সন্ধ্যা মুখোপাধ্যায়, সেইজন্যই তাকে এই খবর না জানানোর সিদ্ধান্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com