বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করেছে চলচ্চিত্রের ১৮টি সংগঠন। গতকাল বিকেলের বৈঠকেই এই সিদ্ধান্ত নেয় তারা। সেই সময় উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, চিত্রগ্রাহক সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান মজনু এবং শিল্পী সমিতির আজীবন সদস্য অভিনেতা আলমগীর, নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী নিপুণ, সাইমন সাদিকসহ চলচ্চিত্রের অন্য সংগঠনগুলোর প্রতিনিধিরা।
গতকালের বৈঠকে জায়েদকে বয়কটের সিদ্ধান্ত নিলেও তখন খবরটি গোপন রাখা হয়।