বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিত করা হয়েছে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এর ফলে জায়েদ খান নিজের কার্যক্রম চালিয়ে নিতে পারবেন না।
অভিনেত্রী নিপুণ আক্তারের করা আবেদনের শুনানি হয় আজ বিকেলে। আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান হাইকোর্টের পূর্বের আদেশ ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেন।