বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
খ্যাতনামা অভিনেতা প্রবীর মিত্র দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাঁটুতে গিঁটেবাতের সমস্যা থাকায় তাকে দিল্লির সি কে বিড়লা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে নানা রকম শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। ঢাকাই ছবি ‘নবাব সিরাজদ্দৌলা’র অভিনেতা এখন দিল্লিতে বোনের বাসায় রয়েছেন।
তিনি বললেন, ‘বৃহস্পতিবার বাবা দিল্লিতে গিয়েছেন। তাঁর হাঁটুর সমস্যা অনেক দিনের। দিল্লি গিয়ে সি কে বিড়লা হাসপাতালে ভর্তি হন। সেখানে চেকআপ করিয়ে বাবা তাঁর বোনের বাসায় থাকছেন। চিকিৎসা এখনো শেষ হয়নি, আরো কিছুদিন দিল্লিতে থাকতে হবে বাবাকে। ’