বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গানের বিচারক মেহ্জাবীন

ছোটপর্দার সুপারস্টার মেহ্জাবীন চৌধুরী এবার আসছেন গানের প্রতিযোগিতার বিচারক হয়ে। ভালোবাসা দিবসের প্রাক্কালে স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’য় আজ থাকছে ভালোবাসার গানের পর্ব। বিশেষ এই পর্বেই অতিথি বিচারকের আসন অলংকৃত করবেন তিনি। সঙ্গে প্রতিযোগিতার মূল তিন বিচারক এস আই টুটুল, রুমানা ইসলাম এবং পিন্টু ঘোষ তো আছেনই। মেহজাবীন বলেন, ‘একটি গ্রুপ অব কোম্পানিজের কর্মীদের নিয়ে একটি গানের রিয়েলিটি শোর ভাবনাটিই অভিনব। আমি নিজেও যেহেতু রিয়েলিটি শো’র আবিষ্কার, সে কারণেই প্রতিযোগীদের অনুপ্রেরণা দেওয়া ও সাহস জোগানোর জন্য এই বিশেষ পর্বের অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছি। সত্যি বলতে, এত ভালো প্রতিযোগী একটি কোম্পানিতে রয়েছেন, ভাবা যায় না। পুরো আয়োজনটি আমাকে মুগ্ধ করেছে।’ ‘হারিয়ে যাও গানের টানে’ সেøাগানকে ধারণ করে শুরু হওয়া ‘স্কয়ার সুরের সেরা’য় প্রতিযোগীদের গানের টানে হারিয়ে গিয়েছেন মেহ্জাবীন। এ পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন আরিফুল, মুমু, হৃদয়, সুকান্ত, মুসা, মাসুদরানা, শাহ আলম, রাহিমুল, শাখাওয়াত ও ফ্লোরেন্স। তাদের সঙ্গে মেহজাবীন মেতে উঠবেন নাচ, অভিনয় আর খুনসুটিতে। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বে আছেন জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। প্রযোজনায় অজয় পোদ্দার। ‘স্কয়ার সুরের সেরা’ প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com