বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভালো কাজ একটিই যথেষ্ট

তৃতীয়বারের মতো ভালোবাসা দিবসের জনপ্রিয় আয়োজন ‘ক্লোজআপ কাছে আসার গল্প’র নাটকে অভিনয় করলেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। এই কাজ ও সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

কাছে আসার গল্প…

আমার সৌভাগ্য যে, ক্লোজআপ কাছে আসার গল্প’র মতো বড় আয়োজনে আমি তৃতীয়বারের মতো যুক্ত হয়েছি। এবারের নাটকটির নাম ‘নাইস টু মিট ইউ’। ভ্যালেন্টাইনস ডে-তে দেশের ১৬টি টেলিভিশন চ্যানেলে রাত ৮টায় একযোগে প্রচার হবে নাটকটি। টিভিমুখী দর্শক কোনো না কোনো টিভিতে তো নাটকটি দেখবেনই। এরপরও যারা মিস করবেন তাদের জন্য ইউটিউবে প্রকাশ করা হবে। এ ধরনের বড় আয়োজনের কাজ করতে সত্যি ভালো লাগে। গন্ডায় গন্ডায় মানহীন কাজের চেয়ে একটি ভালো কাজ করলেও শিল্পী হিসেবে তৃপ্তি আসে। আমি গত দুই বছর ধরে সেই নীতি মেনেই কাজ করছি।

অভিজ্ঞতা…

এবারের নাটকটির নির্মাতা রাসেল শিকদার। তিনি দীর্ঘদিন ধরেই নির্মাণের সঙ্গে জড়িত। তার সঙ্গে আমি গত বছর একটি টিভিসিতে কাজ করেছিলাম। ফলে চেনা-জানা একটা ইউনিটের সঙ্গেই কাজ করছি। সহশিল্পী হিসেবে আছেন তামিম মৃধা। তার সঙ্গে তো বলতে গেলে ক্যারিয়ারের শুরু থেকেই বন্ধুত্ব। অনেক ধরনের কাজ আমরা করেছি। তবে এবারই প্রথম নায়ক-নায়িকা হিসেবে দুজন কাজ করছি। এই কাজে নতুন তামিমকে দেখবে দর্শক। সে নিজেকে অনেকটাই বদলে ফেলেছে। প্রথাগত নায়কের ইমেজেই সে হাজির হবে। এবারের থিম ‘দ্বিধাহীন কাছে আসার গল্প’। বুঝতেই পারছেন, চ্যালেঞ্জিং গল্পই দেখানো হবে। তবে আমার চরিত্র নিয়ে এখনই কিছুই বলব না। বললে চমকটাই নষ্ট হবে। শুধু এটুকু বলব, চরিত্রটি বাস্তবসম্মত করতে আমাকে বেশ কিছু দিন একটা বিশেষ বিষয়ে স্পেশাল ট্রেনিং নিতে হয়েছে। গতকাল ও আজ উত্তরার বিভিন্ন লোকেশনে আমরা শ্যুটিং করেছি। পুরো ইউনিট এত গুছিয়ে কাজ করছে যে, শিল্পী হিসেবে নিজের ২০০ ভাগ মনোযোগ দিতে ইচ্ছে করে। আমি ভীষণ তৃপ্ত।

টিকে থাকার চ্যালেঞ্জ…

আমি একদমই কম কাজ করছি। ধারাবাহিক নাটক করছি না অনেক দিন হলো। অল্পবিস্তর খন্ড নাটকে অভিনয় করলেও গল্প হতে হবে ব্যতিক্রমী। পর্দায় এখন আর সেভাবে নিয়মিত দেখা যায় না আমাকে। তবে এ নিয়ে আমার মধ্যে কোনো ভীতি নেই। পর্দায় নিয়মিত থাকার জন্য যাচ্ছে তাই কাজ করে কোনো লাভ নেই। বরং বছরে একটা বড় আয়োজনের কাজ করলেও দর্শক সেটি মনে রাখে। শ্যুটিং খুব একটা না থাকলে আমি কিন্তু কর্মহীন থাকি না। বিভিন্ন ব্র্যান্ডের প্রচার-প্রচারণা নিয়ে প্রচুর কাজ করতে হয়।

প্রস্তুতি…

এখন কাজের ধরন বদলেছে। আউট অব দ্য বক্স টাইপের কাজ করতে হবে টিকে থাকতে গেলে। তাই টিভি নাটক একদম কমিয়ে দিয়েছি। ওয়েবে কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। শিগগিরই দারুণ একটি কাজ দিয়ে ওয়েবে ফিরব। আমি সেই কাজটি নিয়ে অনেক বেশি এক্সাইটেড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com