বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরি। পূজা পেয়েছেন জিপিএ ৪.০৮। এ ছাড়া কণ্ঠশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতাও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পূজা সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে ও পুষ্পিতা ঢাকা সিটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন। দুজনই দারুণ খুশি এই ফলে। পূজা বলেন, ‘পরীক্ষার আগে টানা শুটিং করেছি। এই শুটিং শেষে আমি পরীক্ষায় অংশ নিয়েছি, স্বাভাবিকভাবে এই ফলে আমার সন্তুষ্ট থাকা উচিত। বাবা-মা, পরিবারের সবাই খুশি। আমিও খুশি, কিন্তু মনে হচ্ছে আরেকটু বেশি পয়েন্ট পেলে ভালো হতো।