বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতের আলোচিত আয়েশাকে নিয়ে বাংলাদেশের ছবি ‘ইয়াসমিন’

গত বছর ১ মার্চ ভারতের গুজরাটের সবরমতী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন আয়েশা আরিফ খান নামের এক তরুণী। এর আগে ভিডিও ধারণ করে শেষ বার্তা জানিয়ে গিয়েছিলেন তিনি। সেখানে আয়েশা বলেন, ‘কারো চাপে বা প্ররোচনায় নয়, নিজের ইচ্ছেতেই নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নিয়েছেন। ’ বাবাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি শান্তিতে মরতে চাই।

এবার বাংলাদেশে আয়েশার এই মর্মান্তিক ঘটনা নিয়ে ছবি নির্মাণ করছেন শামীম আহমেদ রনী। কাল থেকে এফডিসিতে শুরু হবে ছবিটির শুটিং। আয়েশার চরিত্রে কে অভিনয় করবেন সেটা জানাননি রনী। তবে আয়েশার স্বামী আরিফের চরিত্রে অভিনয় করবেন এ কে আজাদ আদর।

পরিচালক শামীম আহমেদ রনী বলেন, “ছবিটির নাম দিয়েছি ‘ইয়াসমিন’। গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল। সত্যি বলতে, আয়েশার চরিত্রে অর্থাৎ আমার ছবির ইয়াসমিন চরিত্রে অভিনয়ের জন্য বেশ কয়েকজনের অডিশন নিয়েছি। তালিকায় নতুন-পুরনোরা আছেন। তাদের থেকেই একজনকে বেছে নেব। “

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com