বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বনানীর একটি ফুলের দোকানে ফুল কিনতে গিয়েছিলেন অভিনেত্রী নিপুণ আক্তার। সেখানে ভিখারির বেশে কয়েকজন এসে নিপুণকে হুমকি দিয়েছে বলে দাবি জানিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, বনানী থানায় আজ এ নিয়ে একটি সাধারণ ডায়েরিও করেছেন নিপুণ।
অভিযোগে নিপুণ বলেন, ‘গত ১৪ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ৮টায় আমার বাসা থেকে বনানী সুপারমার্কেটে ফুল কেনার জন্য যাই।
আমি গাড়ির দরজা খুললে অজ্ঞাতনামা কয়েকজন লোক সাহায্যের জন্য হাত বাড়ায়। আমি কিছু বুঝে ওঠার আগে অজ্ঞাতনামা কতিপয় লোক মামলা হতে সরে দাঁড়ানোর জন্য বলে সেখান থেকে চলে যায়। উল্লেখ্য যে, কোর্টে একটা মামলা চলছে, তারা সেটাকেই ইঙ্গিত দিয়েছে, বুঝতে বাকি নেই। ’