মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লাস ভেগাসে জেমস

বিশ্বের প্রধানতম বিনোদনের শহর লাস ভেগাসে যাচ্ছেন বাংলার নগর বাউল জেমস। আগামী ১-৩ জুলাই যুক্তরাষ্ট্রের আলো ঝলমলে এই জৌলুশ নগরীতে হবে বঙ্গ সম্মেলন। এরই মধ্যে এর শুভেচ্ছাদূত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আয়োজকরা জানালেন, এতে উপস্থিত হবেন বাংলা সংগীতের অন্যতম তারকা জেমসও। অংশ নেবেন কনসার্টে। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিনও। ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বা বঙ্গ সংস্কৃতি সংঘ। সংগঠনটির অধীনে ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বহির্বিশ্বের সবচেয়ে বড় এই বাংলা ভাষাভাষী সম্মেলন। এবারের বঙ্গ সম্মেলনের আহ্বায়ক মিলন আওন। তিনি জানান, এবার বলিউড, ঢালিউড ও টলিউডের একঝাঁক তারকা উপস্থিত থাকবেন। বাংলা সংগীতের সব কটি শাখা নিয়ে আলাদা জমকালো আয়োজন থাকবে। সাহিত্য আসর, ফ্যাশন শো, নাটক, রিয়েলিটি শোসহ অনুষ্ঠিত হবে চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ ও ভারতের প্রায় ১০০ শিল্পীকে এবারের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com