মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আসছে ‘অপারেশন সুন্দরবন’

‘ঢাকা অ্যাটাক’খ্যাত পরিচালক দীপংকর দীপন নির্মাণ করেছেন ‘অপারেশন সুন্দরবন’। দুবার মুক্তির দিনক্ষণ ঠিক করেও করোনার কারণে মুক্তি দেওয়া সম্ভব হয়নি সিনেমাটি। অবশেষে সামনের ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বলে জানালেন পরিচালক দীপংকর দীপন। তিনি বলেন, ‘অলমোস্ট সব কাজ শেষ। সামান্য পোস্ট প্রোডাকশনের কাজ বাকি আছে। শেষ মুহূর্তের টেকনিক্যাল কাজগুলো করছি এখন। শতভাগ দেওয়ার চেষ্টায় আছি। কোনো ধরনের আপস করব না। শিগগিরই টেকনিক্যাল কাজ শেষ হবে।’

সিনেমার মুক্তি নিয়ে পরিচালক দীপংকর দীপন বলেন, ‘আমাদেরই বন্ধুপ্রতিম একজন পরিচালক তার সিনেমা রোজার ঈদে আনতে চান, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ঈদুল আজহায় মুক্তি দেওয়ার। আশা করছি ঈদুল আজহার তারিখ কোনোভাবে নড়চড় হবে না।’

সিনেমার প্রচারণার বিষয়ে জানতে চাইলে দীপংকর দীপন বলেন, ‘রোজার ঈদের পর থেকে শুরু হবে প্রচারণা। রোজার ঈদে যেহেতু বড় বাজেটের কিছু ছবি মুক্তি পাবে তাই আগেভাগে প্রচারণা শুরু করলে অডিয়েন্স বিভ্রান্ত হতে পারে। এজন্য আমরা রোজার ঈদের পর থেকে প্রচারণা শুরু করব।’

সিনেমাটি নির্মাণ করতে গিয়ে নানা ধরনের সমস্যায় পড়তে হয়েছে ‘অপারেশন সুন্দরবন’ টিমকে। দীপংকর বলেন, ‘নানা সমস্যার মধ্য দিয়েই ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার কাজ শেষ করতে হয়েছে। এর মধ্যে জলোচ্ছ্বাসের মুখেও পড়তে হয়েছে। এ ছাড়া আরও কিছু সমস্যা তো ছিলই।’

শুধু তাই নয়, সুন্দরবনের বিপজ্জনক এলাকাতেও শ্যুটিং করতে হয়েছে বলে জানালেন পরিচালক। এমনকি বাঘের পুকুরেও শ্যুটিং করতে গিয়েছিলেন তারা। সেই ঘটনা তুলে ধরে দীপংকর বলেন, ‘একটি ঘটনা না বললেই নয়, আমাদের একটা দৃশ্য ধারণ করার কথা ছিল বাঘের পুকুরে। প্রাকৃতিক উপায়ে তৈরি সেই সব পুকুরে বাঘ পানি খেতে আসত। আমরা চাচ্ছিলাম অরিজিনাল বাঘের পুকুরেই দৃশ্যটা শুট করব। কিন্তু বাঘের পুকুরে শ্যুটিং করতে গিয়ে শ্যুটিংয়ের প্রস্তুতি নিতে নিতেই বারবার সরে আসতে হচ্ছিল। কারণ বাঘ আসার আলামত পাচ্ছিলাম, কখনো বা বাঘের গর্জন শুনেছি। সব মিলিয়ে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, পরে আমরা কৃত্রিম বাঘের পুকুর বানিয়ে শ্যুট করেছি। এতে ব্যয় বেড়েছে। তবে কাজটা ভালোভাবে করার চেষ্টা করেছি।’

আর্টিস্টরাও কাজ করতে গিয়ে অনেক সমস্যায় পড়েছেন বলে জানালেন দীপন। বললেন, ‘দুর্গম এলাকায় শ্যুট করতে গিয়ে আমাদের কলাকুশলী ও শিল্পীরা প্রচুর পরিশ্রম করেছেন। অনেকেই ধকল সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন।’

‘অপারেশন সুন্দরবন’-এর গল্প নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘র‌্যাবের অভিযান নিয়ে গল্প এগোলেও শেষ পর্যন্ত অভিযানে থেমে থাকেনি। ‘অপারেশন সুন্দরবন’ শেষ পর্যন্ত র‌্যাবের ছবি না হয়ে সেটা হয়ে গেছে সুন্দরবন ও তার জনজীবনের ছবি। সুন্দরবন ও তার আশপাশের জনজীবনের গল্পই তুলে এনেছি শেষ পর্যন্ত। আমি আসলে অডিয়েন্সকে কোনো ডকুফিল্ম নয়, অডিয়েন্সকে কমপ্লিট সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করেছি।’

‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, দর্শনা বণিক, আরমান পারভেজ মুরাদ, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, নরেশ ভূঁইয়াসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com