মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
উপমহাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম বেশ কয়েকদিন ধরে অসুস্থ। দেশীয় চলচ্চিত্রের ‘আম্মাজান’খ্যাত অভিনেত্রী ভীষণ সর্দি-কাশিতে ভুগছেন। বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানালেন। এরমধ্যে চিকিৎসকের পরামর্শে কিছু পরীক্ষা করিয়েছেন।
তবে প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় বেশ শ্বাসকষ্ট হচ্ছিল ৭৭ বছর বয়সী অভিনেত্রীর। আগে শ্বাসকষ্ট ছিল কি না সে বিষয়ে জানতে চাইলে শবনম বলেন, ‘আগে কখনোই অ্যাজমা রোগে ভুগিনি। তবে এবারের সর্দি-কাশিতে একেবারে হাঁপিয়ে উঠেছি। যদিও চিকিৎসক ভয় পেতে নিষেধ করেছেন, বলেছেন বয়সের কারণে এমন হতে পারে। ’