মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বলতে গেলে, আমি সিনেমার ভিলেন

গিয়াস উদ্দিন সেলিমের ১১ বছরের ড্রিম প্রজেক্ট ‘কাজল রেখা’। অবশেষে ছবির শ্যুটিং শুরু হতে যাচ্ছে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় তারকা রাফিয়াত রশিদ মিথিলা। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

কাজল রেখা…

একটা চলচ্চিত্র তখনই সফল হয় যখন সেই সিনেমার সঙ্গে নির্মাতার গভীর সম্পর্ক গড়ে ওঠে। ‘কাজল রেখা’র বিষয়টি মোটামুটি সবাই জানেন যে, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের কতটা কাক্সিক্ষত ছবি এটি। তিনি বহু বছর ধরে ছবিটি করবেন বলে ঠিক করেছেন। বছরের পর বছর সময় দিয়েছেন ছবির চিত্রনাট্য থেকে শুরু করে সামগ্রিক বিষয়ে। এমন একটি ছবিতে সুযোগ পাওয়া যে কোনো শিল্পীর জন্য পরম পাওয়া। তাছাড়া এটি নিখাদ বাংলার ছবি। বাংলার যে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, এই ছবির গল্প সেটিকে ধারণ করে। এমনিতেই আমার রূপকথা, লোকজ সংস্কৃতি, কাহিনীর প্রতি দুর্বলতা রয়েছে। আরেকটি বিষয় হলো, সাধারণত আমাদের দেশের ছবিগুলোর নায়ক ও ভিলেনের চরিত্রে থাকেন পুরুষ। কিন্তু এই ছবির প্রধান চরিত্র দুটিই নারী। আমি তারমধ্যে একটি চরিত্র করছি। সহশিল্পী হিসেবে পাচ্ছি আবুল কালাম আজাদ, ইরেশ যাকের, শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তীকে। সব মিলিয়ে আশা করছি দারুণ একটি ছবি হবে।

কঙ্কণ দাসী…

বছর দেড়েক আগে নির্মাতা আমাকে এই ছবিতে কাজের ব্যাপারে বলেন। তখন গল্প পড়েই আমি মনে মনে একটি চরিত্র ঠিক করে ফেলি। তখনো জানতাম না, তিনি আমাকে কোন চরিত্রে ভাবছেন। ছবিটি কাজল রেখা নামের একটি অবলা মেয়ের জীবন কাহিনী। তবে গল্প পড়েই আমার কঙ্কণ দাসী চরিত্রটির প্রতি দুর্বলতা তৈরি হয়। আমি সেলিম ভাইকে বলি, আমি এই চরিত্রটিই করতে চাই। কারণ আমার চেহারায়ও এক ধরনের অবলা ব্যাপার আছে। তাই সবাই শুধু আমাকে মিষ্টি চরিত্রে প্রস্তাব করে। কিন্তু অভিনেত্রী হিসেবে আমিও চাই নানা মাত্রিক কাজে নিজেকে ছাড়িয়ে যেতে। এই কঙ্কণা দাসী চরিত্রটিকে তথাকথিত অর্থে বলতে গেলে, সিনেমার ভিলেন। নানা ধরনের শেড আছে। নানাবিধ কাজে আমি ব্যস্ত থাকি। কিন্তু এমন একটি চরিত্রের জন্য আমি অবশ্যই আলাদাভাবে সময় বের করে প্রস্তুতি নিয়েই সেটে যাব।

চ্যালেঞ্জ…

আমরা সমৃদ্ধিশালী জাতি ছিলাম সেটা এই ছবিতে দেখানো হবে। প্রায় চারশ বছর আগের প্রেক্ষাপট তুলে ধরাটাই তো বিরাট চ্যালেঞ্জ। অতীতে আমরা কেমন কাপড় পরতাম, আমাদের স্থাপত্য কেমন ছিল, মানুষে মানুষে সম্পর্কের ক্ষেত্রে প্রাচ্যরীতি কী ছিল- সবকিছু জাতির সামনে তুলতে ধরা সহজ কাজ নয়। আমি নিজেও এক্সাইটেড, সেট, প্রপস, পোশাক আশাক কেমন হবে তা দেখতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com