মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রেক্ষাগৃহে পরী-রাজের ‘গুণিন’

‘গুণিন’ সেন্সর পেয়েছে গত ২০ ফেব্রুয়ারি। অপেক্ষার পালা শেষ। অনেকটা হুট করেই সিদ্ধান্ত এসেছে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমা ‘গুণিন’। তাই প্রচার-প্রচারণার খুব বেশি সুযোগ পাননি ছবির নির্মাতা কিংবা কলাকুশলীরা। মুক্তির দুদিন আগেই সাংবাদিক এবং সিনেমা-সংশ্লিষ্টদের ডেকে ছবিটি দেখিয়েছে প্রযোজনা সংস্থা। সেখানে বধূ সেজে পালকিতে চড়ে আসেন ছবির আলোচিত নায়িকা পরীমণি। সেই পালকির সঙ্গে ছিলেন বর শরিফুল রাজও। ব্যাকগ্রাউন্ডে বাজছিল বিয়ের বাদ্য। তাদের সঙ্গে বরযাত্রী ও কনেযাত্রী হয়ে এলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমসহ অনেকেই।

গত বছর ১৭ অক্টোবর বিয়ে করেছেন শরিফুল রাজ ও পরীমণি। বাবা-মা হতে চলেছেন, জানিয়েছেন সে খবরও। এরপর গত ২১ জানুয়ারি গায়ে হলুদ শেষে ২২ জানুয়ারি কাছের মানুষদের নিয়ে আয়োজন করেন বিবাহোত্তর অনুষ্ঠানের। দুদিন আগে একটি দাওয়াতপত্র চমকে দিল সবাইকে। দাওয়াতপত্রটি অভিনেতা শরিফুল রাজ আর পরীমণির বিয়ের অনুষ্ঠানের। যদিও পুরো দাওয়াতপত্র পাঠ শেষে ধারণা করা গেছে এটা ‘গুণিন’ সিনেমার প্রচারণারও অংশ। লেখা হয়েছে, “আসছে ৯ মার্চ রোজ বুধবার আমাদের গুণিন বাড়ির ছেলে রমিজের সঙ্গে মিয়া বাড়ির মেয়ে রাবেয়ার বিয়ে। সেই খুশিতে সেদিন আমরা চরকি প্রযোজিত, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ দেখব। এই বিয়েতে আপনার দাওয়াত রইল।” গুণিন সিনেমায় রাজ অভিনয় করেছেন রমিজ চরিত্রে আর পরীমণি রাবেয়া চরিত্রে।

গত ৯ মার্চ বিকেলে রাজধানীর অদূরে বাড়ির আদলে তৈরি একটি রেস্টুরেন্টে শুরু হয় আনুষ্ঠানিকতা। গুণিন বাড়ির বিয়ে। বাড়ির সামনে ইটের রাস্তা। পুরো বাড়িটাকে সাজানো হয় রঙিন কাগজে মুড়িয়ে। আছে ব্যান্ড পার্টি। গ্রামীণ বিয়ে যাকে বলে। টেবিলে টেবিলে শোভা ছড়াল হারিকেনের মৃদু আলো। পালকিতে চড়ে পরী এলেন বিয়েবাড়িতে। একদম বাঙালি বিয়ের অনুষ্ঠানে যা যা থাকে তার সবই রাখা হয়েছে এখানে। আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল কাচ্চি বিরিয়ানিসহ মুখরোচক নানা খাবারের আয়োজন।

পরী বলেন, ‘আসতে আসতেও ভাবিনি এমন একটা রিসেপশন হবে। পালকিতে ওঠার সময় রাজ আমার হাত ধরেছিল। মনে হচ্ছিল আমি সেই দিনটায় ফিরে গিয়েছি, যেদিন রমিজ-রাবেয়ার বিয়ে হয়েছিল সিনেমায়। পালকির জার্নিতে আমি ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছিলাম।’ রাজ বলেন, ‘আকাশের পরী হাতের মুঠোয় থাকলে যেমন ফিল হয় তেমনটা হচ্ছে। আমরা এত সুন্দর সময় কাটাচ্ছি কখনো রমিজ-রাবেয়া হয়ে যাচ্ছি, কখনো রাজ-পরী হয়ে যাচ্ছি।’

স্টেজে গ্রামীণ পটভূমির নাচ হয়েছে। গুণিন সিনেমায় ব্যবহৃত ‘ঘোমটা তুলে বাঁধন তুলে’ গানের তালে নেচেছেন মেয়েরা। এ সময় ধীরলয়ে নাচে অংশ নিয়েছেন পরী-রাজও। সিনেমার প্রিমিয়ার শো একটা কমন ট্রেন্ড। সাধারণত এ ধরনের শো হয় সিনেমা হলে নয়তো কোনো মিলনায়তনে।

বিয়ের অনুষ্ঠানে সিনেমার প্রিমিয়ার, এমন অভিনব উদ্যোগটাই নিলেন রাজ-পরী। একদিকে পরীমণি ও শরিফুল রাজের বিবাহোত্তর সংবর্ধনা চলে, অন্যদিকে গুণিন সিনেমার প্রিমিয়ার শো। আজ সারা দেশের ২০টি হলে মুক্তি পাচ্ছে গুণিন। গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে ছবির গল্প। আধ্যাত্মিক ক্ষমতার কারণে গ্রামে তিনি অত্যন্ত প্রভাবশালী। তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পর দুই নাতির মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্প ছবির মূল উপজীব্য। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমণিকে। সিনেমায় তারা রমিজ ও রাবেয়া। এই সিনেমার শ্যুটিং করতে গিয়েই দুজনের পরিচয়, প্রেম ও পরিণয় সে কথা সবারই জানা।

ছবি মুক্তি প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘অবশেষে গুণিন মুক্তি পাচ্ছে। সিনেমায় যারা অভিনয় করেছেন, প্রত্যেকে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সবার কাজে খুবই খুশি।’ ‘গুণিন’ সিনেমায় আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com