মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক দল তৃণমূল।
দলের প্রধান মমতা ব্যানার্জি এই খবর দিয়ে টুইট করছেন। তিনি জানিয়েছেন, বাবুল সুপ্রিয়র ছেড়ে দেওয়া আসানসোল লোকসভা আসনে তৃণমূল প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা এবং সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শূন্য বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়।
কংগ্রেস থেকে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করা শত্রুঘ্ন সিনহা বাজপেয়ী সরকারে থাকাকালীন এর আগে পাটনা সাহিব থেকে বিজেপির সাংসদ ছিলেন।