মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শুধু সানি লিওনি নন, ঢাকায় এসেছেন নারগিস ফাখরিও

শনিবার বিকেলে বাংলাদেশে এসেছেন বলিউডের ‘আইটেম গার্ল’ সানি লিওনি। বাংলাদেশের মাটিতে পা রেখেই একটি ছবি ফেসবুকে পোস্ট করে নিজেই সে খবর নিশ্চিত করেন সাবেক এই পর্নো তারকা।

তবে শুধু যে সানি লিওনি এসেছেন তা নয়, একই দিনে এসেছেন বলিউডের আরেক অভিনেত্রী নারগিস ফাখরি। ভারত থেকে বিশেষ এক ফ্লাইটে বিকাল ৪টা নাগাদ ঢাকায় আসেন তারা।

গান বাংলা টিভির মালিক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীদের একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে সানি লিওনি ও নারগিস ফাখরি ঢাকায় এসেছেন।

ঢাকায় এসে কিছুটা বিশ্রাম নিয়েই রাতে রাজধানীর তিনশ’ ফিট এলাকায় শেফ টেবিল কনভেনশন হলে  তাপস-মুন্নীর মেয়ের বিবাহ পরবর্তী  সংবর্ধনা অনুষ্ঠানে হাজির  হতেও দেখা গেছে। সে অনুষ্ঠানের একাধিক স্থিরচিত্র ও ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়লে সানি ও নারগিসকে দেখা যায়।

তাপস-মুন্নীদের মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনার ওই আয়োজনের  ভিডিওতে সানির সঙ্গে বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশী, প্রতিক হাসান, তাসনিম আনিকাসহ অনেককেই নাচতে দেখা গেছে।

বাংলাদেশি শিল্পীদের মধ্যে তাপসের গাওয়া গানে প্রথমবার মডেলও হয়েছিলেন সানি লিওনি ও নারগিস। সে অনুসারে দুইজনের সঙ্গেই সখ্যতা তাপস মুন্নির।

জানা গেছে একদিনের সফরে ঢাকায় এসেছেন তারা। আজ রোববার ভারতে ফিরে যাবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com