মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন আসিফ আকবর। তবে ২০০১ সালে অডিও অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ দিয়ে পেলেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। জন্ম হয় নতুন এক আসিফের। অনেকে মনে করেন, গায়ক আসিফের প্রথম গানই হয়তো ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামে, আসলে তা নয় আসিফ নিজেই অনেকবার সাক্ষাৎকারে তা বলেছেন।
আসিফ বলেন, ‘আমার কণ্ঠটা আসলে সব নায়কের ঠোঁটে মানায় না। এই প্রজন্মের অনেক নায়কের জন্যই প্লেব্যাক করেছি। কিন্তু কারো লিপেই আমার কণ্ঠ খুব একটা ম্যাচ করেনি বলেই মনে হয়েছে। তবে আরিফিন শুভর অপেক্ষায় আছি। তাঁর ভরাট কণ্ঠ। আমার কেন যেন মনে হয় আরিফিন শুভর লিপে আমার কণ্ঠটা ম্যাচ করবে। আর তাই অপেক্ষায় আছি কবে ব্যাটে বলে মিলবে! অবশ্যই আমার প্লেব্যাকে শুভ ঠোঁট মেলালে শ্রোতারাও উপভোগ করবেন। ’