মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি এখন হানিমুনে। এর আগে তার একটি ফেইসবুক স্ট্যাটাসে তুমুল আলোচনার জন্ম দেয়। এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ
হানিমুন …
বিয়ের সাত মাস পর হানিমুনে এসেছি, বিষয়টি একটু অন্যরকম। আসলে আমাদের সুযোগ হয়ে উঠছিল না। বিয়ের পরপরই আমার স্বামী পেশাগত কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়েন। এরপর এলো ওমিক্রনের ধাক্কা। নিজের কভিড পজিটিভ এলো। সবমিলিয়ে আর সময় করে উঠতে পারিনি। এরমধ্যে আশপাশে ঘুরতে গিয়েছি ঠিকই, তবে সেটিকে হানিমুন বলা যাবে না। সঙ্গে পরিবারের মানুষজনও থাকত। এবারই প্রথম প্রপার হানিমুন বলতে যা বোঝায়, সেটা পালন করছি। আমরা এখন কক্সবাজারে। মাত্র দুদিনের জন্য এসেছি। একান্তে সময় কাটানো, নিজেদের মধ্যে জানা শোনার তো বিষয় থাকে। খুব ইচ্ছে ছিল হানিমুনে দেশের বাইরে কোনো সুন্দর জায়গায় যাব। তুরস্ক ছিল প্রথম পছন্দ। গানের অনুষ্ঠান করতে নানা জায়গায় যাওয়া হয়, কিন্তু তুরস্কে তো আমাদের কোনো কাজ থাকে না। তাই হানিমুনে তুরস্কে যেতে চেয়েছিলাম। সন্তানসম্ভবা হওয়া, কভিডের নানা জটিলতা- এসব কারণে আর সাহস করতে পারিনি।
গান …
স্ট্যাটাস নিয়ে আলোচনা …
আমি বরাবরই স্পষ্টবাদী। কিন্তু মানুষের অহেতুক সমালোচনা, আক্রমণ থেকে দূরে থাকতে এখন কিছু না বলার পক্ষে। কিন্তু হুট করে মনে হলো, আমার বিয়ের সাত মাসে কী অভিজ্ঞতা হলো, পরিবার, সমাজ, সন্তানরা আমাকে কীভাবে দেখছে, আমার অনাগত সন্তান নিয়ে কী ভাবছে তা একটু শেয়ার করি। তাতে কাউকে অপমান, অসম্মান কিংবা কারও বিরুদ্ধে কিছু বলিনি। আমি শুধু সামগ্রিক চিত্র তুলে ধরেছি। ব্যস আমার বক্তব্য মুহূর্তেই ভাইরাল! শুরু হয়ে গেল সমালোচনা, কদাকার আক্রমণের বাণ! কিছু সংবাদমাধ্যম বিষয়টিকে রংচং বাড়িয়ে ভিন্নভাবে উপস্থাপন করল। আমার এই সংসারও নাকি টিকছে না! অথচ আমরা এখন একসঙ্গে হানিমুনে। সব সমালোচনার উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন সবাই। তবে আমি আবারও নো কমেন্টেস ফর্মুলায় ফিরে যাচ্ছি।