মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার ইস্যুতে বিবেক অগ্নিহোত্রীর নাম চারদিকে শোনা যাচ্ছে। সিনেমাটির পরিচালক তিনি। ভারতজুড়ে আলোড়ন তৈরি করেছে এই ছবি। চারদিকে যখন বিবেকের প্রশংসার জোয়ার বইছে।
তবে ঘটনাটি ২০০৫ সালের। তখন বলিউডে তনুশ্রী নবীন শিল্পী। ‘চকলেট : ডিপ ডার্ক সিক্রেটস’ সিনেমার শুটিংয়ের সময়ই তিক্ত অভিজ্ঞতা হয়। তনুশ্রী বলেন, ‘‘আমার শট ছিল না। আমি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে দেখছিলাম। ইরফান খানের মুখের ক্লোজআপ শট নেওয়া হচ্ছিল। আমি নিজের পোশাকের ওপর একটি তোয়ালে জড়িয়ে দৃশ্যটি দেখছিলাম। হঠাৎ পরিচালক বিবেক অগ্নিহোত্রী আমাকে বলেন, ‘যাও, ইরফানের সামনে গিয়ে কাপড় খুলে নাচো। তাহলে ইরফানের সুবিধা হবে অভিনয় করতে। ’’’
তনুশ্রী বলেন, “আমি হতবাক হয়ে যাই এটা শুনে। কিন্তু ইরফান আমাকে রক্ষা করেন। তিনি বলেন, ‘আমার সাহায্যের প্রয়োজন নেই। আমি অভিনেতা। কিছু না দেখলেও প্রয়োজনীয় অভিব্যক্তি ফুটে উঠবে আমার মুখে। কী সব বলছ তুমি? কাউকে কাপড় খুলে আমার সামনে নাচতে হবে না!’’’
ওই সেটে ছিলেন সুনীল শেঠিও। তিনিও তনুশ্রীর পাশে দাঁড়ান। সে কথা মনে করে তনুশ্রী বলেন, ‘ইরফান ও সুনীলের মতো মানুষের জন্যই আজও বলিউডের ওপর থেকে পুরোপুরি বিশ্বাস হারাইনি আমি। ’ যদিও তনুশ্রীর এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন বিবেক অগ্নিহোত্রী। তিনি বলেছিলেন, ‘জনপ্রিয়তা অর্জন করার জন্য এবং আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব কথা বলা হয়েছে। আদতে সব মিথ্যা ও ভিত্তিহীন। ’
উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির আগে বিবেক অগ্নিহোত্রী তেমন পরিচিত ছিলেন না। বিভিন্ন বিতর্ক ছাড়া তাঁর নাম চর্চায় আসত না। তাই নতুন সিনেমার সাফল্যের ফাঁকে অতীতের ঘটনাও মাথাচাড়া দিয়ে উঠেছে।